আজ যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

জরুরি উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য সাতক্ষীরার বেশ কিছু এলাকায় রবিবার (৬ সেপ্টেম্বর) টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা পল্লী বিদ্যুতের ডিজিএম জাহাঙ্গীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রবিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা পল্লী বিদ্যুৎ অফিসের আওতাধীন কালীগঞ্জ ফুলতলায় রাস্তার খুঁটি সরানোর কাজ করা হবে। ফলে এই সময়ে উপজেলার একটি অংশে বিদ্যুৎ থাকবে না।

এলাকাগুলো হলো উপজেলার পাউখালী, পিরোজপুর, ধূলবাড়িয়া, রায়পুর, খাজাবাড়ীয়া, উজায়মারি, নিত্যানন্দপুর, খড়িতলা, টুপাদিয়া, মহেশ্বরপুর, রতনপুর, গান্ডুসিয়া, গণেশপুর, উচ্ছেপাড়া, মুড়াগাছা, বাঁশঝাড়িয়া, গড়াইমহল, মুড়াগাছা গোয়ালপোতা ও পীরগাজন, ভদ্রখালী বাজার, ঠেকরা, সোনার বাংলা ক্লাব, গোবিন্দপুর, শ্রীকলা, জীবনগাছা, কালিকাপুর, কলিযুগা, কুশলিয়া (আংশিক), বাজার গ্রাম, রহিমপুর সাহেবের মোড় ও মহতপুর এলাকা।

তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে।

নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিতে সাময়িক এ অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেছে কালীগঞ্জ বিদ্যুৎ অফিস কর্তৃপক্ষ।

  • Related Posts

    আবারো বাড়ল স্বর্ণের দাম

    দেশের বাজারে দাম কমার পর ২৪ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দাম বৃদ্ধি হলো আবার। সবচেয়ে ভালোমানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১,০৫০ টাকা বাড়িয়ে এই…

    বাংলাদেশের মেয়েরা মালয়েশিয়াকে হারিয়ে জুনিয়র এশিয়া কাপে পঞ্চম

    নারী অনূর্ধ্ব-২০ জুনিয়র এশিয়া কাপ হকি টুর্নামেন্টে জয় দিয়ে মিশন শেষ করেছে বাংলাদেশ। শনিবার নিজেদের শেষ ম্যাচে শক্তিশালী মালয়েশিয়াকে ২-১ গোলে হারায় লাল-সবুজের প্রতিনিধিরা। এ জয়ে টুর্নামেন্টে পঞ্চম স্থান নিশ্চিত…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    আবারো বাড়ল স্বর্ণের দাম

    আবারো বাড়ল স্বর্ণের দাম

    বাংলাদেশের মেয়েরা মালয়েশিয়াকে হারিয়ে জুনিয়র এশিয়া কাপে পঞ্চম

    বাংলাদেশের মেয়েরা মালয়েশিয়াকে হারিয়ে জুনিয়র এশিয়া কাপে পঞ্চম

    নামাজের সময়সূচি, ১২ সেপ্টেম্বর ২০২৬

    নামাজের সময়সূচি, ১২ সেপ্টেম্বর ২০২৬

    দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

    দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

    সকালে খালি পেটে জিরা ভেজানো পানি পানের উপকারিতা

    সকালে খালি পেটে জিরা ভেজানো পানি পানের উপকারিতা

    মরুভূমির বুকে বিস্ময়কর লাল পাহাড়

    মরুভূমির বুকে বিস্ময়কর লাল পাহাড়