তিব্বতে শক্তিশালী ভূমিকম্প,কাঁপল নেপালও

তিব্বতে ৫ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের কম্পন নেপালেও অনুভূত হয়েছে বলে জানিয়েছে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি)। নেপাল-তিব্বত সীমান্তের বিভিন্ন এলাকায় ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষতির কয়েক দিন পর আবারও দুর্যোগের মুখোমুখি হলো অঞ্চলটি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

ইএমএসসি বরাতে প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পটির গভীরতা ছিল ৩৫ কিলোমিটার। অবশ্য ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) ভূমিকম্পটির মাত্রা ৫.০ বলে জানিয়েছে। তবে ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে কোনো মৃত্যু, আহত বা উল্লেখযোগ্য ক্ষতির খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার তিব্বতে ৫ দশমিক ১ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়েছিল। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ওই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সমুদ্রপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

এদিকে মঙ্গলবার নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ২৬ আগস্টের ভয়াবহ বন্যায় দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ৩৫৭ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৫ হাজার ৩২৬ জন। এদিকে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তিব্বতে ৪৩ জনের মৃত্যু হয়েছে এবং ৫১৯ জন এখনো নিখোঁজ। এতে নেপাল ও তিব্বতে সম্মিলিত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৪০০ এবং নিখোঁজের সংখ্যা ৫ হাজার ৮৪৫।

নেপালের বিভিন্ন অঞ্চল থেকে পাওয়া তথ্য একত্র করে নিখোঁজের সংখ্যা নিশ্চিত করতে কাজ করছে দেশটির কর্তৃপক্ষ। চীন-নেপাল সীমান্তের কাছে হিমবাহ ও পাহাড় ধসে সড়ক, সেতু ও ঘরবাড়ি ধ্বংস হওয়ার পর নেপালে উদ্ধার অভিযান ১৪তম দিনে প্রবেশ করেছে।

নিখোঁজদের মধ্যে শতশত জলবিদ্যুৎকেন্দ্রের কর্মীও রয়েছেন। এর মধ্যে শুক্রবার গভীর টানেলের ভেতর আটকে থাকা দুই নেপালিকে এবং শনিবার একজন চীনা নাগরিককে উদ্ধার করা হয়েছে। এতে আরও জীবিত মানুষ উদ্ধারের আশা তৈরি হয়েছে। হিমবাহ ধসের সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের কারণে হিমবাহ দ্রুত গলে যাওয়ায় এ ধরনের দুর্যোগের ঝুঁকি বাড়ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

  • Related Posts

    মানসিক চাপ ও হতাশা থেকে মুক্তির ৫ দিকনির্দেশনা ও আমল

    আধুনিক জীবনের ব্যস্ততা, অর্থ উপার্জনের প্রতিযোগিতা, পারিবারিক টানাপোড়েন, ব্যর্থতা এবং অনিশ্চিত ভবিষ্যৎ—সব মিলিয়ে অনেক মানুষ প্রতিনিয়ত মানসিক চাপ, দুশ্চিন্তা আর হতাশার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। কখনো ভবিষ্যতের ভয়, কখনো অতীতের…

    ই-টিন থাকলেও আয় নেই, ঘরে বসে অনলাইনে ‘জিরো রিটার্ন’ দাখিল করবেন যেভাবে

    টিন সার্টিফিকেট থাকলেই আয়কর রিটার্ন দাখিলের প্রয়োজন হতে পারে। তবে রিটার্ন দাখিল করা আর আয়কর পরিশোধ করা এক বিষয় নয়। আয় করমুক্ত সীমার মধ্যে থাকলে রিটার্ন দাখিল করেও করের পরিমাণ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    মানসিক চাপ ও হতাশা থেকে মুক্তির ৫ দিকনির্দেশনা ও আমল

    মানসিক চাপ ও হতাশা থেকে মুক্তির ৫ দিকনির্দেশনা ও আমল

    ই-টিন থাকলেও আয় নেই, ঘরে বসে অনলাইনে ‘জিরো রিটার্ন’ দাখিল করবেন যেভাবে

    ই-টিন থাকলেও আয় নেই, ঘরে বসে অনলাইনে ‘জিরো রিটার্ন’ দাখিল করবেন যেভাবে

    ঢাকায় তিন দিনব্যাপী পর্যটন মেলা, অংশ নেবে ২০টির বেশি দেশ

    ঢাকায় তিন দিনব্যাপী পর্যটন মেলা, অংশ নেবে ২০টির বেশি দেশ

    সৌদির আভা বিমানবন্দরে ড্রোন হামলার দাবি হুতিদের

    সৌদির আভা বিমানবন্দরে ড্রোন হামলার দাবি হুতিদের

    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

    তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত বঙ্গোপসাগরে সৃষ্ট ‘অর্ণব’, ভারতে ভারি বৃষ্টিপাত

    তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত বঙ্গোপসাগরে সৃষ্ট ‘অর্ণব’, ভারতে ভারি বৃষ্টিপাত