সকালে কিশমিশ ভেজানো পানি পানের উপকারিতা

সকালে খালি পেটে কিশমিশ ভেজানো পানি পান করলে শরীরে দ্রুত পুষ্টি ও শক্তি জোগায়। পুষ্টিগুণে ভরপুর কিশমিশ সারারাত পানিতে ভিজিয়ে রেখে সকালে সেই পানি পান করলে শরীর পায় নানা পুষ্টিগুণ। কিশমিশ ভিটামিন, প্রাকৃতিক মিষ্টি, ফাইবার ও নানা পুষ্টিগুণে ভরপুর, যা আমাদের স্বাস্থ্যের বিভিন্ন উন্নতি ঘটায়। তাই নিয়মিত এই অভ্যাস শরীরকে ভেতর থেকে সুস্থ রাখতে সহায়ক ভূমিকা রাখে। চলুন জেনে নেওয়া যাক সকালে খালি পেটে কিশমিশ ভেজানো পানি পানের উপকারিতা-

হজমশক্তি উন্নত করে

কিশমিশে থাকা প্রাকৃতিক ফাইবার অন্ত্রের কার্যক্রম ঠিক রাখে। এতে কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমে এবং হজম প্রক্রিয়া সহজ হয়।

শক্তি বাড়ায়

কিশমিশে প্রাকৃতিক চিনি (গ্লুকোজ ও ফ্রুক্টোজ) থাকায় এটি দ্রুত শক্তি জোগায়। তাই দিনের শুরুতে এটি খেলে ক্লান্তি কম লাগে।

রক্তস্বল্পতা প্রতিরোধে সহায়ক

কিশমিশে আয়রন ও ভিটামিন বি-কমপ্লেক্স থাকে, যা রক্তে হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে। বিশেষ করে নারীদের জন্য এটি বেশ উপকারী।

ত্বক ও চুল ভালো রাখে

অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ কিশমিশ ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং চুলের স্বাস্থ্যে ইতিবাচক প্রভাব ফেলে।

হৃদস্বাস্থ্য ভালো রাখে

পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট হৃদ্‌যন্ত্রের সুস্থতা বজায় রাখতে সাহায্য করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে।

কীভাবে খাবেন?

রাতে ৮-১০টি কিশমিশ এক গ্লাস পানিতে ভিজিয়ে রাখুন। সকালে উঠে সেই পানি পান করুন, চাইলে খেজুরগুলোও খেতে পারেন।

সতর্কতা

তবে ডায়াবেটিস বা ওজন নিয়ন্ত্রণে থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো।

  • Related Posts

    শ্রীলংকায় বিশাল গণকবরের সন্ধান, ৫৭২ কঙ্কাল উদ্ধার

    শ্রীলংকার উত্তরাঞ্চলের চেম্মানি এলাকার একটি গণকবর থেকে শিশু ও নবজাতকসহ মোট ৫৭২ জনের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। কয়েক দশক ধরে চলা দেশটির রক্তক্ষয়ী গৃহযুদ্ধের সময় যারা গুম বা নিখোঁজ হয়েছিলেন,…

    ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫৫

    দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৫৫ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে ১৯০ জনের মৃত্যু…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    শ্রীলংকায় বিশাল গণকবরের সন্ধান, ৫৭২ কঙ্কাল উদ্ধার

    শ্রীলংকায় বিশাল গণকবরের সন্ধান, ৫৭২ কঙ্কাল উদ্ধার

    ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫৫

    ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫৫

    মেসির বিদায়ী ম্যাচে থাকবেন ডি মারিয়াও

    মেসির বিদায়ী ম্যাচে থাকবেন ডি মারিয়াও

    সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ নিহত ৯

    সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ নিহত ৯

    সৃজিতের সিনেমায় চন্দ্রমুখীর চরিত্রে কৌশানী

    সৃজিতের সিনেমায় চন্দ্রমুখীর চরিত্রে কৌশানী

    দেশে দাম বাড়লেও বিশ্ববাজারে তেলের দামে পতন

    দেশে দাম বাড়লেও বিশ্ববাজারে তেলের দামে পতন