ফ্রি-কিকে মেসির গোল, এমএলএসে নতুন ইতিহাস

লিওনেল মেসির ফ্রি-কিক মানেই যেন নতুন কোনো রেকর্ড। মেজর লিগ সকারে (এমএলএস) সান দিয়েগো এফসির বিপক্ষে ২-২ গোলে ড্রয়ের ম্যাচেও সেই ধারাবাহিকতা ধরে রাখলেন আর্জেন্টাইন তারকা। দুর্দান্ত এক ফ্রি-কিকে চলতি মৌসুমে নিজের ২০তম গোল পূর্ণ করে নতুন ইতিহাস গড়েছেন তিনি।

এই গোলের মাধ্যমে এমএলএসের ইতিহাসে টানা তিন মৌসুমে অন্তত ২০ গোল করা মাত্র দ্বিতীয় খেলোয়াড় হলেন মেসি। এর আগে লস অ্যাঞ্জেলেস এফসির ডেনিস বুয়াঙ্গা ২০২৩ থেকে ২০২৫—টানা তিন মৌসুমে এই কীর্তি গড়েছিলেন।

চলতি মৌসুমে ২০ গোলের পাশাপাশি মেসির অ্যাসিস্ট ১৩টি। অর্থাৎ ৩৩টি গোলে সরাসরি অবদান রেখেছেন তিনি। নিয়মিত মৌসুমে এখনও আটটি ম্যাচ বাকি থাকতেই গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে রয়েছেন এই আর্জেন্টাইন তারকা।

সান দিয়েগোর বিপক্ষে ম্যাচে মেসির গোলটি আসে ২৪ মিনিটে। ডি-বক্সের প্রান্ত থেকে নেওয়া বাঁকানো ফ্রি-কিক ইনসাইড পোস্টে লেগে জালে জড়ায়। এটি ছিল মেসির পেশাদার ক্যারিয়ারের ৭৫তম ফ্রি-কিক গোল এবং মোট ৯৩০তম গোল।

মায়ামির হয়ে এটি ছিল মেসির ১০১তম গোল। এর মাত্র কয়েক দিন আগেই ক্যাম্পিওনেস কাপে মেক্সিকোর ক্রুজ আজুলের বিপক্ষে ২-০ ব্যবধানের জয়ে ক্লাবটির হয়ে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করেছিলেন তিনি।

তবে মেসির গোলও মায়ামিকে জয় এনে দিতে পারেনি। ম্যাচের ১২ মিনিটে ডেনিশ ফরোয়ার্ড ড্রেইয়ারের গোলে এগিয়ে যায় সান দিয়েগো। মেসি ২৪ মিনিটে সমতা ফেরানোর পর একের পর এক আক্রমণ চালায় মায়ামি।

দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি সুযোগ তৈরি করেও গোলের দেখা পাচ্ছিল না স্বাগতিকরা। অবশেষে ৭৪ মিনিটে রদ্রিগো দে পলের পাস থেকে গোল করে মায়ামিকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন লুইস সুয়ারেজ।

তবে ম্যাচের শেষ দিকে আবারও সমতায় ফেরে সান দিয়েগো। ইয়েপে টোভার্সকভের পাস থেকে নিজের দ্বিতীয় গোল করে ড্রেইয়ার মায়ামির জয় আটকে দেন।

ইনজুরি টাইমে জয়ের সুযোগও পেয়েছিল সান দিয়েগো। কিয়ারান সার্জেন্টের জোরালো শট দুর্দান্তভাবে ঠেকিয়ে মায়ামিকে পরাজয়ের হাত থেকে বাঁচান গোলরক্ষক ডেন সেন্ট ক্লেয়ার।

এই ড্রয়ের ফলে এমএলএসে নিজেদের শেষ নয় ম্যাচে মাত্র এক জয় পেল মায়ামি। নিয়মিত মৌসুমে আট ম্যাচ বাকি থাকতে শীর্ষে থাকা ন্যাশভিলের চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে রয়েছে তারা।

  • Related Posts

    বিশেষ চাহিদা সম্পন্ন ‘এএসডি আক্রান্ত’ শিশুদের ঘুমের সমস্যা

    এএসডি (অটিজম স্পেক্ট্রাম ডিজঅর্ডার) আক্রান্ত শিশুদের ঘুমের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। এই চলমান ও দীর্ঘস্থায়ী ঘুমের ব্যাঘাত শিশু, তার বাবা-মা এবং পরিবারের অন্যান্য সদস্যদের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে।…

    গাজী নজরুল আরও চার দিনের রিমান্ডে

    দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বৃহস্পতিবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালত এ আদেশ দেন। এর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    বিশেষ চাহিদা সম্পন্ন ‘এএসডি আক্রান্ত’ শিশুদের ঘুমের সমস্যা

    বিশেষ চাহিদা সম্পন্ন ‘এএসডি আক্রান্ত’ শিশুদের ঘুমের সমস্যা

    গাজী নজরুল আরও চার দিনের রিমান্ডে

    গাজী নজরুল আরও চার দিনের রিমান্ডে

    ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক

    ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক

    বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক জোটে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ

    বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক জোটে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ

    পল্টন-গুলিস্তান-নর্থ সাউথ রোডের মূল সড়ক হকারমুক্ত ঘোষণা : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

    পল্টন-গুলিস্তান-নর্থ সাউথ রোডের মূল সড়ক হকারমুক্ত ঘোষণা : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

    ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় আগুনে পুড়ল ১০ ঘর, নিঃস্ব ১৪ পরিবার

    ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় আগুনে পুড়ল ১০ ঘর, নিঃস্ব ১৪ পরিবার