ইংল্যান্ডের প্রথম ওয়ানডে দল ঘোষণা

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের জন্য একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড। ম্যাচের এক দিন আগেই নিজেদের রীতি মেনে একাদশ প্রকাশ করেছে ইংলিশরা। দলে বড় কোনো চমক নেই।

চেস্টার-লি-স্ট্রিটের রিভারসাইড গ্রাউন্ডে প্রথম ওয়ানডেতে বেন ডাকেটের সঙ্গে ইনিংস উদ্বোধন করবেন ফর্মে থাকা টম ব্যান্টন। তিন নম্বরে থাকছেন অভিজ্ঞ জো রুট। অধিনায়ক হ্যারি ব্রুক খেলবেন চার নম্বরে। পাঁচে উইকেটরক্ষক-ব্যাটার জস বাটলার।

একাদশে দুই অলরাউন্ডার উইল জ্যাকস ও রেহান আহমেদকেও রাখা হয়েছে। যথাক্রমে ছয় ও সাত নম্বরে ব্যাট করবেন তারা। এরপর চারজন বিশেষজ্ঞ পেসার নিয়ে সাজানো হয়েছে ইংল্যান্ডের বোলিং আক্রমণ।

জেমি ওভারটন, গাস অ্যাটকিনসন, জফরা আর্চার ও জশ টাং রয়েছেন পেস বিভাগে। ফলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডের একাদশে স্পিনার হিসেবে থাকছেন না কোনো বিশেষজ্ঞ বোলার।

এর আগে টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কাকে ৩-০ ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশ করেছে ইংল্যান্ড। এবার ওয়ানডে সিরিজে মুখোমুখি হচ্ছে দুই দল। ২২ সেপ্টেম্বর রিভারসাইড গ্রাউন্ডে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ।

প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডের একাদশ: টম ব্যান্টন, বেন ডাকেট, জো রুট, হ্যারি ব্রুক (অধিনায়ক), জস বাটলার (উইকেটরক্ষক), উইল জ্যাকস, রেহান আহমেদ, জেমি ওভারটন, গাস অ্যাটকিনসন, জফরা আর্চার ও জশ টাং।

  • Related Posts

    পাসপোর্ট হারালে মানতে হবে নতুন নিয়ম, পরিপত্র জারি

    হারানো, চুরি বা বিনষ্ট হওয়া পাসপোর্ট পুনঃইস্যুর ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। নতুন নিয়ম অনুযায়ী, প্রথমবার পাসপোর্ট হারানো, চুরি বা বিনষ্ট হলে নির্ধারিত পাসপোর্ট ফি ছাড়া অতিরিক্ত কোনো দণ্ড…

    অগ্ন্যাশয়ের ক্যানসার: যে ৭ লক্ষণ দেখলেই সাবধান হওয়া জরুরি

    অগ্ন্যাশয়ের ক্যানসার একটি নীরব ঘাতক। কারণ এই রোগটির প্রাথমিক লক্ষণগুলো এতটাই মৃদু বা সাধারণ হয় যে শুরুতে অনেকেই এগুলোকে সাধারণ কোনো শারীরিক সমস্যা বলে ভুল করেন। কিন্তু যখন রোগটি ধরা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    পাসপোর্ট হারালে মানতে হবে নতুন নিয়ম, পরিপত্র জারি

    পাসপোর্ট হারালে মানতে হবে নতুন নিয়ম, পরিপত্র জারি

    অগ্ন্যাশয়ের ক্যানসার: যে ৭ লক্ষণ দেখলেই সাবধান হওয়া জরুরি

    অগ্ন্যাশয়ের ক্যানসার: যে ৭ লক্ষণ দেখলেই সাবধান হওয়া জরুরি

    ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, তদন্তে কমিটি

    ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, তদন্তে কমিটি

    ডিআইজিসহ ৩১ পদে বড়সড় রদবদল

    ডিআইজিসহ ৩১ পদে বড়সড় রদবদল

    মা হারালেন রানি মুখার্জী

    মা হারালেন রানি মুখার্জী

    ইংল্যান্ডের প্রথম ওয়ানডে দল ঘোষণা

    ইংল্যান্ডের প্রথম ওয়ানডে দল ঘোষণা