১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, তদন্তে কমিটি

টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব তৈরিতে রডের বদলে বাঁশ ব্যবহার করে ঢালাই দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেন স্বাক্ষরিত আদেশে তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে এক দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত) মো. আহাদি হোসেনকে। সদস্য করা হয়েছে- বাসাইল পৌরসভার সহকারী প্রকৌশলী রবিউল আলম ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. আলতাব হোসেনকে।

এছাড়া উপজেলা প্রকৌশল অধিদপ্তর থেকে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। একই সঙ্গে নিম্নমানের কাজের সংশোধন (রেকটিফিকেশন) এবং গাফিলতির বিষয়ে কৈফিয়ৎ তলব করা হয়েছে।

জানা গেছে, বাসাইল জিসি-কাউলজানী ইউপি অফিস ভায়া মাইজখাড়া জিপিএস সড়কে ৯০ দশমিক ৬ মিটার দৈর্ঘ্যের পিএসসি গার্ডার সেতু নির্মাণের কাজ পায় মেসার্স ইউনুছ আল মামুন-মেসার্স জাকির এন্টারপ্রাইজ (জেবি) নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে সেতুটির নির্মাণকাজ শুরু হয় ২০২২ সালের সেপ্টেম্বর মাসে। কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২৪ সালের ফেব্রুয়ারিতে। পরে কাজের মেয়াদ বাড়ানো হয়। বর্তমানে সেতুটির প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। বাকি রয়েছে ২০ শতাংশ কাজ।

রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন সেতুর ফুটপাতের স্ল্যাব তৈরিতে রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করে ঢালাই দেওয়ার কাজ শুরু করেন। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে বাধা দিলে একপর্যায়ে কাজ বন্ধ হয়ে যায়। এ সময় স্থানীয়রা মোবাইল ফোনে ওই কাজের ভিডিও ধারণ করেন।

স্থানীয়রা চলে যাওয়ার পর ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন আবারও রাতে কাজ শুরু করেন এবং রাতের মধ্যেই ঢালাইয়ের কাজ শেষ করেন বলে অভিযোগ স্থানীয়দের।

পরে স্থানীয়দের ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। এ নিয়ে বিভিন্ন টেলিভিশন, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করে।
উপজেলা প্রকৌশলী কাজী ফাত্তাউর রহমান বলেন, যেসব জায়গায় নিম্নমানের কাজ হয়েছে, সেগুলো ভেঙে ফেলা হচ্ছে। দ্রুতই কাজগুলো আবার করা হবে। এ ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। একই সঙ্গে রেকটিফিকেশন এবং গাফিলতির বিষয়ে কৈফিয়ৎ তলব করা হয়েছে।

ইউএনও মো. ইকবাল হোসেন বলেন, এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে এক দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

জেলা প্রশাসক শরীফা হক বলেন, বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে বিভাগীয় কমিশনারকে অবহিত করা হয়েছে। এ ঘটনায় বিভাগীয় তদন্ত হবে বলে জানিয়েছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন।

তবে নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীনের বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। পরে তার কার্যালয়ে গিয়েও তাকে পাওয়া যায়নি।

  • Related Posts

    বিশেষ চাহিদা সম্পন্ন ‘এএসডি আক্রান্ত’ শিশুদের ঘুমের সমস্যা

    এএসডি (অটিজম স্পেক্ট্রাম ডিজঅর্ডার) আক্রান্ত শিশুদের ঘুমের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। এই চলমান ও দীর্ঘস্থায়ী ঘুমের ব্যাঘাত শিশু, তার বাবা-মা এবং পরিবারের অন্যান্য সদস্যদের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে।…

    গাজী নজরুল আরও চার দিনের রিমান্ডে

    দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বৃহস্পতিবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালত এ আদেশ দেন। এর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    বিশেষ চাহিদা সম্পন্ন ‘এএসডি আক্রান্ত’ শিশুদের ঘুমের সমস্যা

    বিশেষ চাহিদা সম্পন্ন ‘এএসডি আক্রান্ত’ শিশুদের ঘুমের সমস্যা

    গাজী নজরুল আরও চার দিনের রিমান্ডে

    গাজী নজরুল আরও চার দিনের রিমান্ডে

    ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক

    ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক

    বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক জোটে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ

    বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক জোটে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ

    পল্টন-গুলিস্তান-নর্থ সাউথ রোডের মূল সড়ক হকারমুক্ত ঘোষণা : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

    পল্টন-গুলিস্তান-নর্থ সাউথ রোডের মূল সড়ক হকারমুক্ত ঘোষণা : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

    ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় আগুনে পুড়ল ১০ ঘর, নিঃস্ব ১৪ পরিবার

    ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় আগুনে পুড়ল ১০ ঘর, নিঃস্ব ১৪ পরিবার