চীনে উচ্চশিক্ষার সুযোগ কাজে লাগাচ্ছে সরকার : শিক্ষামন্ত্রী

প্রযুক্তিতে উৎকর্ষ সাধনে শিক্ষার্থীদের চীনে উচ্চশিক্ষার সুযোগ বর্তমান সরকার কাজে লাগাচ্ছে বোলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ‘ঢাকা-চীন ডে’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের সঙ্গে শক্তিশালী সম্পর্কের ধারা অব্যাহত রেখেছেন। চীনের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ার সুযোগ নেই। দিন দিন সম্পর্ক আরো জোরদার করা হবে।

এসময় শিক্ষামন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি নিয়ে বিকল্প উপায় ভাবছে সরকার। সোলার প্যানেল ও প্রাকৃতিক উপায়ে বিদ্যুৎ উৎপাদনে চীনের সহযোগিতা নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশ ও চীন দুই দেশের বন্ধুত্ব সর্বোচ্চ উচ্চতায় অবস্থান করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মধ্য দিয়ে সম্পর্কের নতুন যুগ শুরু হয়েছে। চীন বাংলাদেশের শিক্ষাখাতের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রেখেছে। উচ্চশিক্ষা গ্রহণে চীনে যেতে সব সময় বাংলাদেশের শিক্ষার্থীদের উৎসাহিত করা হয়।’

এসময় দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদারের কথাও বলেন চীনা রাষ্ট্রদূত।

  • Related Posts

    জ্বালানি তেলের দাম ঘোষণা

    অক্টোবর মাসে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকছে। বুধবার রাতে দর অপরিবর্তিত রেখে অক্টোবর মাসের জ্বালানি তেলের দাম ঘোষণা করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ। ফলে অক্টোবর…

    শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ৪৪০

    ফ্রান্সজুড়ে উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ ক্রমেই তীব্র হয়ে উঠেছে। অতিরিক্ত শিক্ষার্থীসংবলিত শ্রেণিকক্ষ, শিক্ষকসংকট, অপর্যাপ্ত স্কুল অবকাঠামো এবং দীর্ঘ সময় ধরে ক্লাস করার প্রতিবাদে শুরু হওয়া এই আন্দোলনে মঙ্গলবার দেশটির বিভিন্ন এলাকায়…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    জ্বালানি তেলের দাম ঘোষণা

    জ্বালানি তেলের দাম ঘোষণা

    শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ৪৪০

    শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ৪৪০

    শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে পড়ল ২৫ ছাত্রী

    শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে পড়ল ২৫ ছাত্রী

    ৭৯ ঘণ্টা পর নওগাঁয় বাস-সিএনজি চলাচল শুরু

    ৭৯ ঘণ্টা পর নওগাঁয় বাস-সিএনজি চলাচল শুরু

    ঢাবির হলে হাদির নাম সরিয়ে ফের ‘শেখ মুজিবুর রহমান হল’

    ঢাবির হলে হাদির নাম সরিয়ে ফের ‘শেখ মুজিবুর রহমান হল’

    আয়াতুল কুরসির মর্যাদা ও আমলের সময়

    আয়াতুল কুরসির মর্যাদা ও আমলের সময়