আবেগঘন বিদায়ের অপেক্ষায় কিংবদন্তি লিওনেল মেসি

আগামী মাসে বুয়েনস এইরেসে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। ওই ম্যাচে দেশের জার্সিতে শেষবারের মতো মাঠে নামছেন কিংবদন্তি লিওনেল মেসি। এ ম্যাচটিতে মেসিকে ‘নিজের ইচ্ছামতো বিদায় জানানোর’ সুযোগ করে দেবে বলে জানিয়েছেন লিওনেল স্কালোনি।

তিনি বলেন, সেদিন চোখের পানি ধরে রাখা কঠিন হবে; সেখানে উপস্থিত থাকাটা এক বিশেষ সৌভাগ্যের বিষয়।আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসি ৩৯ বছর বয়সে আগস্টের শেষে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন, তবে স্কালোনি তাকে বিদায়ী ম্যাচের দলে অন্তর্ভুক্ত করেছেন।

২০২২ সালে আর্জেন্টিনাকে তৃতীয় বিশ্বকাপ শিরোপা জেতানো এই কোচ জানান, বার্সেলোনা ও পিএসজির সাবেক এই ফরোয়ার্ড যেন আর্জেন্টিনার দর্শকদের সামনে শেষবারের মতো মাঠে নামতে পারেন, তা নিশ্চিত করতে তিনি নিজের ভূমিকা পালন করেছেন।

স্কালোনি বলেন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি কারণ আমি তার বিদায়লগ্নে সেখানে থাকতে চাই। আর ভবিষ্যতে আমি দায়িত্বে থাকব কি না তা জানি না, তাই তিনি যেন এই ম্যাচে অংশ নিতে পারেন সেজন্য আমরা সম্ভাব্য সবকিছুই করেছি।

স্কালোনি আরও বলেন, মেসি এই মাসের শুরুর দিকে ইন্টার মায়ামির হয়ে নিজের ১০০তম গোলটি করেছেন। তিনি আরেকটি ব্যালন ডি’অর জেতার যোগ্য। মেসিকে এ বছরের পুরস্কারটি দেওয়া উচিত কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যদি পুরস্কারটি সেরা খেলোয়াড়ের জন্য হয়ে থাকে।

আর্জেন্টিনা ৩০ সেপ্টেম্বর কর্ডোবায় বলিভিয়ার বিপক্ষে তিন ম্যাচের প্রীতি সিরিজ শুরু করবে এবং এরপর ৩ অক্টোবর বুয়েনস এইরেসে  বুরকিনা ফাসোর মুখোমুখি হবে। ৬ অক্টোবর রিভার প্লেটের এস্তাদিও মনুমেন্টাল স্টেডিয়ামে (যেখানে ৮৫,০০০ দর্শক ধারণক্ষমতা রয়েছে) বেনিনের বিপক্ষে তৃতীয় ম্যাচের জন্য মেসি দলে যোগ দেবেন।

বছরের শেষে চুক্তি শেষ হতে চলায় আর্জেন্টিনার কোচ হিসেবে নিজের ভবিষ্যৎ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি স্কালোনি। তিনি বলেন, আমার ক্ষেত্রে নতুন কিছু নেই। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লাউদিও তাপিয়ার সঙ্গে এ বিষয়ে তার এখনও কোনো আলোচনা হয়নি।

  • Related Posts

    ধানমন্ডিতে পরপর দুই ককটেল বিস্ফোরণ, আটক ৩

    রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর রোডের মিনা বাজারের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) ধানমন্ডি থানার ওসি মুহাম্মদ ইমদাদুল ইসলাম জানান,…

    বরিশালে আ.লীগের ঝটিকা মিছিলে চাপ বাড়ছে পুলিশের

    বরিশালে আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও আকস্মিক তৎপরতার আগাম তথ্য সংগ্রহে গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতার অভিযোগ উঠেছে। দলটির কর্মসূচি সম্পর্কে আগাম তথ্য না পাওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয়ের ঘাটতিও স্পষ্ট হচ্ছে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ধানমন্ডিতে পরপর দুই ককটেল বিস্ফোরণ, আটক ৩

    ধানমন্ডিতে পরপর দুই ককটেল বিস্ফোরণ, আটক ৩

    বরিশালে আ.লীগের ঝটিকা মিছিলে চাপ বাড়ছে পুলিশের

    বরিশালে আ.লীগের ঝটিকা মিছিলে চাপ বাড়ছে পুলিশের

    আজ রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না

    আজ রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না

    আজকের স্বর্ণের দাম

    আজকের স্বর্ণের দাম

    অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে

    অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে

    দুপুরের খাবারের পর ঘুমঘুম ভাব ও ক্লন্তি দূর করতে করণীয়

    দুপুরের খাবারের পর ঘুমঘুম ভাব ও ক্লন্তি দূর করতে করণীয়