ইরান নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের সময় ঘনিয়ে এসেছে : ট্রাম্প

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে দেশটির বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া কিংবা সমঝোতায় পৌঁছানোর বিষয়ে খুব শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এ কথা জানান তিনি।

ট্রাম্প বলেন, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে এখন একটি সিদ্ধান্ত নিতে হবে… হয় ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া, নয়তো একটি চুক্তিতে পৌঁছানো।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, হয়তো তাদের উড়িয়ে দিতে হবে। আমাদের সেই সিদ্ধান্ত নিতে হবে। তাদের উড়িয়ে দেব, অথবা একটি চুক্তি করব।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, এই অচলাবস্থা আর বেশি দিন চলবে না। সময় এসে গেছে। একভাবে হোক বা অন্যভাবে, এটি খুব শিগগিরই শেষ হবে।

ইরান ইস্যুতে ট্রাম্পের এই বক্তব্য এমন সময়ে এলো, যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। তার বক্তব্যে সামরিক পদক্ষেপের সম্ভাবনার পাশাপাশি আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানোর পথও খোলা রাখার ইঙ্গিত পাওয়া গেছে।

ট্রাম্পের সর্বশেষ মন্তব্যে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপ নিয়ে নতুন করে আন্তর্জাতিক মনোযোগ তৈরি হয়েছে। তবে ওয়াশিংটন শেষ পর্যন্ত সামরিক অভিযান নাকি কূটনৈতিক সমঝোতার পথ বেছে নেবে, তা এখনো নিশ্চিত নয়।

তথ্যসূত্র : ফক্স নিউজ

  • Related Posts

    চেন্নাইয়ের বাসে কন্ডাক্টরের ভূমিকায় মুখ্যমন্ত্রী বিজয়

    তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও সুপারস্টার থালাপতি বিজয় নাগরিকদের সুবিধার্থে বিনামূল্যে বাস পরিষেবা প্রকল্পের উদ্বোধন করেছেন। প্রকল্পটির সম্প্রসারণ কার্যক্রম সম্প্রসারণের সময় তিনি কিছুক্ষণের জন্য বাস কন্ডাক্টরের ভূমিকা পালন করেন এবং নারী যাত্রীদের…

    বিমানবন্দরে বিমানকর্মীর কাছ থেকে এক কেজি স্বর্ণ উদ্ধার, আটক ২

    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের এক কর্মীর কাছ থেকে ১ কেজি স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের এয়ারপোর্ট ইউনিট। এ ঘটনায় বিমানকর্মী ওবায়দুর রহমান ও তার দেওয়া তথ্যের ভিত্তিতে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    চেন্নাইয়ের বাসে কন্ডাক্টরের ভূমিকায় মুখ্যমন্ত্রী বিজয়

    চেন্নাইয়ের বাসে কন্ডাক্টরের ভূমিকায় মুখ্যমন্ত্রী বিজয়

    বিমানবন্দরে বিমানকর্মীর কাছ থেকে এক কেজি স্বর্ণ উদ্ধার, আটক ২

    বিমানবন্দরে বিমানকর্মীর কাছ থেকে এক কেজি স্বর্ণ উদ্ধার, আটক ২

    আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছে চার সদস্যের নভোচারী দল

    আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছে চার সদস্যের নভোচারী দল

    বদলে যাচ্ছে ডায়াবেটিসের চিকিৎসার পদ্ধতি

    বদলে যাচ্ছে ডায়াবেটিসের চিকিৎসার পদ্ধতি

    ময়মনসিংহে বাসের ধাক্কায় অটোর ৭ যাত্রী নিহত

    ময়মনসিংহে বাসের ধাক্কায় অটোর ৭ যাত্রী নিহত

    বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি: জামায়াত নেতার বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি: জামায়াত নেতার বিরুদ্ধে মামলা