বিমানবন্দরে বিমানকর্মীর কাছ থেকে এক কেজি স্বর্ণ উদ্ধার, আটক ২

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের এক কর্মীর কাছ থেকে ১ কেজি স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের এয়ারপোর্ট ইউনিট। এ ঘটনায় বিমানকর্মী ওবায়দুর রহমান ও তার দেওয়া তথ্যের ভিত্তিতে এক যাত্রীকে আটক করা হয়।
শুক্রবার (২ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে এভসেকের সহায়তায় এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কর্মী ওবায়দুর রহমানের দেহ তল্লাশি করা হয়। এ সময় তার শার্টের পকেট ও কোমরের বেল্ট থেকে টিস্যুতে মোড়ানো ৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন ১ হাজার ৪৯ দশমিক ৪০ গ্রাম বা প্রায় ১ দশমিক শূন্য ৫ কেজি। এর আনুমানিক মূল্য ২ কোটি ১০ লাখ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওবায়দুর রহমানের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে এক যাত্রীকেও আটক করা হয়। তবে আটক ওই যাত্রীর নাম প্রকাশ করা হয়নি।

এ ঘটনায় উদ্ধারকৃত স্বর্ণসহ জড়িতদের বিরুদ্ধে কাস্টমস আইন, ২০২৩ এবং সংশ্লিষ্ট অন্যান্য আইনে কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।

  • Related Posts

    চেন্নাইয়ের বাসে কন্ডাক্টরের ভূমিকায় মুখ্যমন্ত্রী বিজয়

    তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও সুপারস্টার থালাপতি বিজয় নাগরিকদের সুবিধার্থে বিনামূল্যে বাস পরিষেবা প্রকল্পের উদ্বোধন করেছেন। প্রকল্পটির সম্প্রসারণ কার্যক্রম সম্প্রসারণের সময় তিনি কিছুক্ষণের জন্য বাস কন্ডাক্টরের ভূমিকা পালন করেন এবং নারী যাত্রীদের…

    আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছে চার সদস্যের নভোচারী দল

    আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পৌঁছেছে চার সদস্যের একটি নতুন দল। বৃহস্পতিবার (১ অক্টোবর) তারা মহাকাশ স্টেশনে ডকিং করে। সেখানে তারা প্রায় ছয় মাস অবস্থান করবেন। ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে ক্রু-১৩…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    চেন্নাইয়ের বাসে কন্ডাক্টরের ভূমিকায় মুখ্যমন্ত্রী বিজয়

    চেন্নাইয়ের বাসে কন্ডাক্টরের ভূমিকায় মুখ্যমন্ত্রী বিজয়

    বিমানবন্দরে বিমানকর্মীর কাছ থেকে এক কেজি স্বর্ণ উদ্ধার, আটক ২

    বিমানবন্দরে বিমানকর্মীর কাছ থেকে এক কেজি স্বর্ণ উদ্ধার, আটক ২

    আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছে চার সদস্যের নভোচারী দল

    আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছে চার সদস্যের নভোচারী দল

    বদলে যাচ্ছে ডায়াবেটিসের চিকিৎসার পদ্ধতি

    বদলে যাচ্ছে ডায়াবেটিসের চিকিৎসার পদ্ধতি

    ময়মনসিংহে বাসের ধাক্কায় অটোর ৭ যাত্রী নিহত

    ময়মনসিংহে বাসের ধাক্কায় অটোর ৭ যাত্রী নিহত

    বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি: জামায়াত নেতার বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি: জামায়াত নেতার বিরুদ্ধে মামলা