চেন্নাইয়ের বাসে কন্ডাক্টরের ভূমিকায় মুখ্যমন্ত্রী বিজয়

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও সুপারস্টার থালাপতি বিজয় নাগরিকদের সুবিধার্থে বিনামূল্যে বাস পরিষেবা প্রকল্পের উদ্বোধন করেছেন। প্রকল্পটির সম্প্রসারণ কার্যক্রম সম্প্রসারণের সময় তিনি কিছুক্ষণের জন্য বাস কন্ডাক্টরের ভূমিকা পালন করেন এবং নারী যাত্রীদের হাতে বিনামূল্যে টিকিট তুলে দেন।

দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, গান্ধী জয়ন্তীতে ‘ভেট্রি পায়ানাম’ প্রকল্পের সম্প্রসারিত সংস্করণ চালুর পর চেন্নাইয়ের একটি সরকারি বাসে বিজয়কে যাত্রীদের সঙ্গে কথা বলতে এবং টিকিট বিতরণ করতে দেখা যায়। মুখ্যমন্ত্রীর এই কন্ডাক্টর-সুলভ আচরণ উদ্বোধনী অনুষ্ঠানের মূল আকর্ষণ হয়ে ওঠে এবং যাত্রীরা তাদের ফোনে সেই মুহূর্তটি ধারণ করেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাসে থাকা কলেজ শিক্ষার্থীরাও বিজয়ের সঙ্গে কথা বলেন এবং তাকে চকলেট উপহার দেন।

এর আগে রাজ্যটিতে নারীরা মূলত মেট্রোপলিটন ও শহরাঞ্চলের সাধারণ বাস এবং পাহাড়ি পথে ৪০ কিলোমিটার পর্যন্ত দূরত্বের সাধারণ বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারতেন। ‘ভেট্রি পায়ানাম’ প্রকল্পের আওতায় এখন মেট্রোপলিটন ও শহরাঞ্চলে চলাচলকারী এক্সপ্রেস, লিমিটেড স্টপ সার্ভিস এবং ডিলাক্স বাসেও বিনামূল্যে ভ্রমণের সুবিধা দেওয়া হচ্ছে।

এছাড়া ৪০ কিলোমিটারের বেশি দূরত্বের রুটে চলাচলকারী মফস্বল এলাকার সাধারণ বাস এবং পাহাড়ি পথের (ঘাট) সাধারণ বাসও এই প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে। তামিলনাড়ু সরকারের তথ্যমতে, রাজ্যের সাতটি পরিবহন সংস্থার মোট ১২,৬৯২টি বাসকে এই সম্প্রসারিত প্রকল্পের আওতায় আনা হয়েছে। সরকারের হিসাব অনুযায়ী, প্রতিদিন প্রায় ৮৪.৩ লাখ নারী এই সুবিধার আওতায় উপকৃত হবেন।

‘দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর প্রতিবেদন অনুযায়ী, সাতটি রাষ্ট্রীয় পরিবহন সংস্থার মোট ১৮,৪১৩টি নির্ধারিত বাসের মধ্যে প্রায় ৬৯ শতাংশ বাস ‘ভেট্রি পায়ানাম’ প্রকল্পের আওতাভুক্ত। রাজ্যের মোট ১,৯৪,৬৪৯টি নির্ধারিত ‘সিঙ্গেল ট্রিপ’ বা যাত্রার মধ্যে ১,৬৫,৩১২টি ট্রিপ। অর্থাৎ মোট যাত্রার প্রায় ৮৫ শতাংশ এই বাসগুলোর মাধ্যমেই পরিচালিত হবে।

তামিলনাড়ুর পরিবহন মন্ত্রী এ. বিজয় তামিলান পার্থিবান জানিয়েছেন, এই সম্প্রসারণের লক্ষ্য হলো গণপরিবহন পরিষেবার সুযোগ আরও বাড়ানো। বিশেষ করে বাড়ি থেকে দূরে কলেজে যাতায়াতকারী শিক্ষার্থী এবং কর্মস্থল, হাসপাতাল ও অন্যান্য জরুরি প্রয়োজনে যাতায়াতকারী নারীদের জন্য সেবা সমুন্নত রাখা হবে।

বিনামূল্যে ভ্রমণের হিসাব রাখার জন্য বাসে থাকা ইলেকট্রনিক টিকেটিং মেশিনগুলোকেও এই প্রকল্পের সঙ্গে যুক্ত করা হয়েছে। নির্দিষ্ট কিছু পরিষেবার ক্ষেত্রে ট্রান্সজেন্ডার বা রূপান্তরকামী ব্যক্তিদের জন্যও বিনামূল্যে ভ্রমণের সুবিধাটি প্রযোজ্য।

এই সম্প্রসারিত কর্মসূচিটি রাজ্যের বিদ্যমান বিনামূল্যে বাস পরিষেবা প্রকল্পের ওপর ভিত্তি করেই গড়ে তোলা হয়েছে। প্রকল্পটির আওতায় সাধারণ শহর ও মফস্বলের বাস এবং পাহাড়ী এলাকার নির্দিষ্ট কিছু পরিষেবায় নারীদের বিনামূল্যে ভ্রমণের সুযোগ ছিল। গত ২৪ আগস্ট তামিলনাড়ু বিধানসভায় বিজয় এই সম্প্রসারণের কথা ঘোষণা করেছিলেন।

সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া।

  • Related Posts

    বিমানবন্দরে বিমানকর্মীর কাছ থেকে এক কেজি স্বর্ণ উদ্ধার, আটক ২

    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের এক কর্মীর কাছ থেকে ১ কেজি স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের এয়ারপোর্ট ইউনিট। এ ঘটনায় বিমানকর্মী ওবায়দুর রহমান ও তার দেওয়া তথ্যের ভিত্তিতে…

    আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছে চার সদস্যের নভোচারী দল

    আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পৌঁছেছে চার সদস্যের একটি নতুন দল। বৃহস্পতিবার (১ অক্টোবর) তারা মহাকাশ স্টেশনে ডকিং করে। সেখানে তারা প্রায় ছয় মাস অবস্থান করবেন। ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে ক্রু-১৩…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    চেন্নাইয়ের বাসে কন্ডাক্টরের ভূমিকায় মুখ্যমন্ত্রী বিজয়

    চেন্নাইয়ের বাসে কন্ডাক্টরের ভূমিকায় মুখ্যমন্ত্রী বিজয়

    বিমানবন্দরে বিমানকর্মীর কাছ থেকে এক কেজি স্বর্ণ উদ্ধার, আটক ২

    বিমানবন্দরে বিমানকর্মীর কাছ থেকে এক কেজি স্বর্ণ উদ্ধার, আটক ২

    আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছে চার সদস্যের নভোচারী দল

    আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছে চার সদস্যের নভোচারী দল

    বদলে যাচ্ছে ডায়াবেটিসের চিকিৎসার পদ্ধতি

    বদলে যাচ্ছে ডায়াবেটিসের চিকিৎসার পদ্ধতি

    ময়মনসিংহে বাসের ধাক্কায় অটোর ৭ যাত্রী নিহত

    ময়মনসিংহে বাসের ধাক্কায় অটোর ৭ যাত্রী নিহত

    বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি: জামায়াত নেতার বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি: জামায়াত নেতার বিরুদ্ধে মামলা