হাম উপসর্গে আরও ৮ মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২০ জন এবং নিশ্চিত হামে ১০২ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১২২ জনে।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকাতেই ৮ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ১৫৩ জন রোগী এসেছে।

বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৪৪৪ জন, রাজশাহীতে ২৪, সিলেটে ১৫৮, চট্টগ্রামে ২২৪, বরিশালে ১৩৮, ময়মনসিংহে ৪৯, খুলনায় ৭৩ এবং রংপুরে ৩৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৭৩ হাজার ২৪ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ৬৭ হাজার ৭৫৬ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে।

গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯৫ হাজার ১৯৭ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ২১ হাজার ৬৬৬ জন।

  • Related Posts

    ইলিশের দামে বিক্রি হচ্ছে যেসব মাছ, কীভাবে চিনবেন

    দেশের রুপালি ইলিশ স্বাদে-সুগন্ধে অনন্য। তাই চড়া দামেও ইলিশ কিনতে দ্বিধা করেন না ভোজনরসিক বাঙালি। আর এই সুযোগকে কাজে লাগাচ্ছে একটি চক্র। বিদেশ থেকে আমদানি করা ইলিশের মতো দেখতে সার্ডিন,…

    সৌদির আরামকো তেল স্থাপনায় আগুন

    সৌদি আরবের রাজধানী রিয়াদের কাছে হঠাৎ কালো ধোঁয়া আর বিশাল আগুনের কুণ্ডলী দেখা গেছে। শনিবার রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি স্থাপনার আশপাশে এই ঘটনা ঘটে। সংবাদ সংস্থা রয়টার্সকে এক প্রত্যক্ষদর্শী…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ইলিশের দামে বিক্রি হচ্ছে যেসব মাছ, কীভাবে চিনবেন

    ইলিশের দামে বিক্রি হচ্ছে যেসব মাছ, কীভাবে চিনবেন

    সৌদির আরামকো তেল স্থাপনায় আগুন

    সৌদির আরামকো তেল স্থাপনায় আগুন

    গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

    গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

    মহাকাশ থেকে ছায়াপথ ও পৃথিবীর ভিডিও শেয়ার করলেন নভোচারী

    মহাকাশ থেকে ছায়াপথ ও পৃথিবীর ভিডিও শেয়ার করলেন নভোচারী

    হাম উপসর্গে আরও ৮ মৃত্যু

    হাম উপসর্গে আরও ৮ মৃত্যু

    ভিটামিন সি কি রক্তের ক্যানসারের ঝুঁকি কমাতে পারে?

    ভিটামিন সি কি রক্তের ক্যানসারের ঝুঁকি কমাতে পারে?