একসময় স্কুল ফি দিতে পারেননি, আজ প্রায় ৩ হাজার কোটি টাকার মালিক এই অভিনেতা

বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা সালমান খান। কয়েক দশকের অভিনয়জীবনে অসংখ্য সফল সিনেমা, টেলিভিশনের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’ সঞ্চালনা, বিজ্ঞাপন ও ব্যবসার মাধ্যমে বিপুল সম্পদের মালিক হয়েছেন তিনি। বিভিন্ন প্রতিবেদনে তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ২ হাজার ৯০০ কোটি টাকা থেকে ৩ হাজার কোটি টাকা পর্যন্ত উল্লেখ করা হয়েছে।

তবে সালমানের শৈশবের দিনগুলো এতটা স্বচ্ছল ছিল না। একসময় স্কুলের ফি জমা দিতে না পারায় শাস্তিও পেতে হয়েছিল তাঁকে। ছোটবেলার সেই ঘটনা একবার নিজেই জানিয়েছিলেন এই অভিনেতা।

চতুর্থ শ্রেণিতে পড়ার সময় স্কুলের ফি জমা না হওয়ায় সলমনকে স্কুলের পতাকাদণ্ডের কাছে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। দীর্ঘক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকার পর বাড়ি ফেরার পথে তাঁর বাবা, চিত্রনাট্যকার সেলিম খানের সঙ্গে দেখা হয়।

ছেলেকে ওই অবস্থায় দেখে সেলিম খান কারণ জানতে চান। সালমান জানিয়েছিলেন, তিনি কোনো অপরাধ করেননি। তাহলে কেন তাঁকে সারাদিন দাঁড় করিয়ে রাখা হয়েছে, সেটিও তিনি বুঝতে পারছিলেন না।

পরে ছেলের কথা শুনে স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেন সেলিম খান। তখন তিনি জানতে পারেন, স্কুলের ফি জমা না দেওয়ার কারণেই সলমনকে ওই শাস্তি দেওয়া হয়েছিল।

সময়ের সঙ্গে বদলে গেছে সেই পরিস্থিতি। যে স্কুলপড়ুয়া একসময় ফি দিতে না পারায় শাস্তি পেয়েছিলেন, তিনিই এখন বলিউডের অন্যতম সফল অভিনেতা। ‘ম্যায়নে পেয়ার কিয়া’, ‘হাম আপকে হ্যায় কৌন’, ‘দবং’, ‘বজরঙ্গি ভাইজান’, ‘সুলতান’ এবং ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির মতো সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছেন তিনি।

অভিনয়ের পাশাপাশি ‘বিগ বস’ সঞ্চালনা, বিজ্ঞাপন ও ব্যবসায়িক কর্মকাণ্ডও তাঁর আয়ের বড় উৎস। সাম্প্রতিক বিভিন্ন প্রতিবেদনে সলমন খানের সম্পত্তির পরিমাণ প্রায় ২ হাজার ৯০০ কোটি টাকা হিসেবে উল্লেখ করা হয়েছে। কোথাও কোথাও সেই অঙ্ক প্রায় ৩ হাজার কোটি টাকা বলেও দাবি করা হয়েছে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

  • Related Posts

    নেক আমলের গুরুত্ব

    বিশুদ্ধ নিয়ত ছাড়া কোনো নেক আমল কবুল হবে না। আমরা যেকোনো ইবাদত করি, ভালো কাজ করি, তা যেন একমাত্র আল্লাহকে খুশি করার জন্য করি। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করি। মানুষকে…

    পূজায় রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা

    দুর্গাপূজা উপলক্ষে আগামী ৫ থেকে ২০ অক্টোবর পর্যন্ত সারা দেশের মার্কেট, বিপণিবিতান ও দোকান রাত ৮টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি চেয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। এ বিষয়ে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    নেক আমলের গুরুত্ব

    নেক আমলের গুরুত্ব

    পূজায় রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা

    পূজায় রাত ১০টা পর্যন্ত দোকান খোলা  রাখতে চান ব্যবসায়ীরা

    যেসব ছোট লক্ষণ হতে পারে স্ট্রোকের বড় সতর্কবার্তা

    যেসব ছোট লক্ষণ হতে পারে স্ট্রোকের বড় সতর্কবার্তা

    ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি

    ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি

    ভরা মৌসুমে পদ্মায় ইলিশ পাওয়া যাচ্ছে না, জেলেদের মাথায় হাত

    ভরা মৌসুমে পদ্মায় ইলিশ পাওয়া যাচ্ছে না, জেলেদের মাথায় হাত

    এলপি গ্যাসের দাম একলাফে বাড়ল যত

    এলপি গ্যাসের দাম একলাফে বাড়ল যত