আজ থেকে নোবেলজয়ীদের নাম ঘোষণা শুরু

বিশ্বের মর্যাদাপূর্ণ নোবেল পুরস্কারের এবারের বিজয়ীদের নাম ঘোষণা শুরু হচ্ছে আজ সোমবার। প্রথম দিন চিকিৎসাশাস্ত্রে নোবেলজয়ীর নাম ঘোষণা করা হবে। এরপর ছয় দিনে ছয়টি বিভাগে বিজয়ীদের নাম প্রকাশ করা হবে।

আজ বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় সুইডেনের রাজধানী স্টকহোম থেকে চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কারজয়ীর নাম ঘোষণা করা হবে।

নির্ধারিত সূচি অনুযায়ী, মঙ্গলবার পদার্থবিজ্ঞান, বুধবার রসায়ন, বৃহস্পতিবার সাহিত্য এবং শুক্রবার শান্তিতে নোবেলজয়ীর নাম ঘোষণা করা হবে। আগামী ১২ অক্টোবর ঘোষণা করা হবে অর্থনীতিতে নোবেলজয়ীর নাম। শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে নরওয়ের রাজধানী অসলো থেকে। বাকি বিভাগগুলোর বিজয়ীদের নাম ঘোষণা করা হবে স্টকহোম থেকে।

সুইডিশ বিজ্ঞানী ও শিল্পপতি আলফ্রেড নোবেলের নামানুসারে এ পুরস্কার দেওয়া হয়। ডিনামাইটের উদ্ভাবক আলফ্রেড নোবেলের মৃত্যুর পাঁচ বছর পর ১৯০১ সালে প্রথম নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়।

আলফ্রেড নোবেলের উইলে পাঁচটি বিষয়ে পুরস্কারের কথা থাকলেও অর্থনীতির বিষয়টি ছিল না। ১৯৬৮ সালে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক অর্থনীতিতে পুরস্কার চালুর উদ্যোগ নেয়।

আগামী ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। পুরস্কার হিসেবে দেওয়া হবে অর্থ, সনদ ও স্বর্ণপদক।

  • Related Posts

    ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচন গড়াল দ্বিতীয় ধাপে

    ব্রাজিলের পরবর্তী প্রেসিডেন্ট কে হচ্ছেন? প্রথম দফার ভোট শেষে সেই প্রশ্নের উত্তর এখনো মেলেনি। গতকাল রবিবার অনুষ্ঠিত নির্বাচনে প্রধান দুই প্রার্থীর কেউই প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট নিশ্চিত করতে পারেননি। ফলে…

    ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

    বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে। তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে নতুন দাম নির্ধারণ করেছে সংগঠনটি। সোমবার (৫ অক্টোবর) সকাল…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচন গড়াল দ্বিতীয় ধাপে

    ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচন গড়াল দ্বিতীয় ধাপে

    ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

    ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

    আজ থেকে নোবেলজয়ীদের নাম ঘোষণা শুরু

    আজ থেকে নোবেলজয়ীদের নাম ঘোষণা শুরু

    যেসব এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

    যেসব এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

    সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    বাড়ির আঙিনায় টবে গাঁজা চাষ, আটক ১

    বাড়ির আঙিনায় টবে গাঁজা চাষ, আটক ১