অক্টোবরের ৫ দিনে রেমিট্যান্স এলো ৫১৩ মিলিয়ন

দেশের অর্থনীতিতে প্রবাসী আয় বা রেমিট্যান্স স্বস্তির খবর নিয়ে এসেছে। চলমান অক্টোবর মাসের প্রথম পাঁচদিনেই (১ থেকে ৫ অক্টোবর) দেশে ৫১৩ মিলিয়ন বা ৫১ কোটি ৩০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এর মধ্যে শুধু ৫ অক্টোবর একদিনেই এসেছে ১০৯ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি বজায় রয়েছে।

প্রতিবেদনের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, চলতি অর্থবছরে (২০২৬-২৭) ১ থেকে ৫ অক্টোবর পর্যন্ত প্রবাসী আয়ে ২১.৪ শতাংশ মাসিক প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। গত বছরের একই সময়ে (১-৫ অক্টোবর, ২০২৫) রেমিট্যান্স এসেছিল ৪২২ মিলিয়ন ডলার। অর্থাৎ, গত বছরের তুলনায় চলতি মাসের প্রথম ৫ দিনেই ৯১ মিলিয়ন ডলার বেশি রেমিট্যান্স এসেছে।

চলতি অর্থবছরের শুরু থেকে ৫ অক্টোবর পর্যন্ত মোট ৯ হাজার ১০৪ মিলিয়ন (৯.১০ বিলিয়ন) ডলার রেমিট্যান্স দেশে এসেছে। গত অর্থবছরের একই সময়ে (জুলাই থেকে ৫ অক্টোবর, ২০২৫) এই পরিমাণ ছিল ৮ হাজার ৮ মিলিয়ন ডলার। সেই হিসাবে এই সময়ে বছরওয়ারি (ইয়ার-অন-ইয়ার) প্রবৃদ্ধি হয়েছে ১৩.৭ শতাংশ।

সংশ্লিষ্টরা বলছেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের এই ঊর্ধ্বমুখী ধারা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে আরও শক্তিশালী করবে এবং সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রমে গতি আনবে।

  • Related Posts

    স্ত্রী ও সন্তানদের মধ্যে মৃতের সম্পত্তি বণ্টনের বিধান কী

    কোনো মুসলিম ব্যক্তি মারা গেলে তার সম্পত্তি কীভাবে তার স্ত্রী, সন্তান কিংবা ওয়ারিশদের মধ্যে ভাগ হবে এ বিষয়ে অনেকেই সন্দিহান থাকেন। অনেকসময় সঠিক তথ্যের অভাবে অনেকেই তার প্রাপ্য হক থেকে…

    সব বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট

    ২০২৭ সালে দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট দায়ের করেছে মুভমেন্ট ফর হিউম্যান রাইটস অ্যান্ড গুড গভর্নেন্স ফাউন্ডেশন। বুধবার (৭ অক্টোবর) সংগঠনের নির্বাহী পরিচালক মিনহাজ উদ্দিন আহমেদ এই…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    স্ত্রী ও সন্তানদের মধ্যে মৃতের সম্পত্তি বণ্টনের বিধান কী

    স্ত্রী ও সন্তানদের মধ্যে মৃতের সম্পত্তি বণ্টনের বিধান কী

    সব বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট

    সব বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট

    লিভার সুস্থ রাখতে নিয়মিত টমেটো খাওয়ার উপকারিতা

    লিভার সুস্থ রাখতে নিয়মিত টমেটো খাওয়ার উপকারিতা

    দীর্ঘ প্রেম-বিয়ে-বিচ্ছেদ, কী ঘটেছিল প্রীতম-শেহতাজের মধ্যে?

    দীর্ঘ প্রেম-বিয়ে-বিচ্ছেদ,  কী ঘটেছিল প্রীতম-শেহতাজের মধ্যে?

    জোহরান মামদানির প্রথম বছরেই শীর্ষ শহরের স্বীকৃতি পেল নিউইয়র্ক

    জোহরান মামদানির প্রথম বছরেই শীর্ষ শহরের স্বীকৃতি পেল নিউইয়র্ক

    ইমিগ্রেশনে আটক আসামিকে ছেড়ে দেওয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে

    ইমিগ্রেশনে আটক আসামিকে ছেড়ে দেওয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে