গ্যাস বিষ্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রীসহ ৪, সবার অবস্থা আশঙ্কাজনক

‎নারায়ণগঞ্জের কাঁচপুরে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে একই পরিবারের স্বামী-স্ত্রীসহ চারজন দগ্ধ হয়েছেন। দগ্ধ ব্যক্তিরা হলেন রোজিনা (৩০), তার স্বামী শরিফ (৩৪), রোজিনার ভাই রিয়াজ (২২) ও রনি (১৯)। তাদের শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে।
দগ্ধদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সবাইকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

‎শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গ্যাসের লাইনের লিকেজ থেকে সৃষ্ট আগুনে তারা দগ্ধ হন বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে দগ্ধ চারজনকে উদ্ধার করে দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।

‎রোববার (১১ অক্টোবর) ভোরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার চারজনের দগ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

‎চিকিৎসক জানান, দগ্ধ রোজিনার শরীরের ৬০ শতাংশ, তার স্বামী শরিফের ৪০ শতাংশ, রিয়াজের ৪০ শতাংশ এবং রনির শরীরের ৭০ শতাংশ পুড়ে গেছে। তাদের শরীরের বড় অংশ পুড়ে যাওয়ায় শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

‎দগ্ধ চারজনের শারীরিক অবস্থার অবনতি ও গুরুতর দগ্ধ হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে তাদের সবাইকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে। বর্তমানে সেখানেই তাদের চিকিৎসা চলছে।

  • Related Posts

    ভারতজুড়ে আন্দোলনের ডাক ককরোচ পার্টির

    নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে ভারতের রাজধানী। পুলিশি বাধা ও গণগ্রেফতারের পরও পিছু হটতে নারাজ আন্দোলনকারীরা। জেল থেকে মুক্তি পেয়েই তারা জানিয়ে দিয়েছেন, আন্দোলন থামবে না বরং তা…

    মারা গেছেন অভিনেত্রী নাসিমা খান

    ষাটের দশকের অভিনেত্রী নাসিমা খান আর নেই। আজ রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে ৮২…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ভারতজুড়ে আন্দোলনের ডাক ককরোচ পার্টির

    ভারতজুড়ে আন্দোলনের ডাক ককরোচ পার্টির

    মারা গেছেন অভিনেত্রী নাসিমা খান

    মারা গেছেন  অভিনেত্রী নাসিমা খান

    স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু করতে পুরোপুরি প্রস্তুত নয় আইনশৃঙ্খলা বাহিনী

    স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু করতে পুরোপুরি প্রস্তুত নয় আইনশৃঙ্খলা বাহিনী

    অমিতাভ বচ্চনের জীবনের যত অজানা অধ্যায়

    অমিতাভ বচ্চনের জীবনের যত অজানা অধ্যায়

    রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদে‌শির প‌রিচয় মিলেছে

    রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদে‌শির প‌রিচয় মিলেছে

    সাজেক বন্ধ ঘোষণা

    সাজেক বন্ধ ঘোষণা