নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৩ জেলের কারাদণ্ড

ভোলার তজুমদ্দিন উপজেলায় মেঘনা নদীতে মা ইলিশ রক্ষায় সরকার ঘোষিত ২২ দিনের চলমান নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার দায়ে তিন জেলেকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ২৫ দিনের কারাদণ্ড দিয়েছেন। এছাড়া জব্দ করা হয়েছে একটি নৌকা ও জাল।

রোববার (১১ অক্টোবর) ভোরে উপজেলার সোনাপুর ইউনিয়নের উত্তরাংশে সোনাপুর স্লুইসগেট এলাকা সংলগ্ন মেঘনা নদী থেকে তাদেরকে আটক করা হয়। পরে সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তজুমদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তড়িৎ চন্দ্র শীল।

সাজাপ্রাপ্ত জেলেরা হলেন— মো. কবির, মো. সোলাইমান ও মো. শাহীন। তারা তজুমদ্দিনের সোনাপুর ইউনিয়নের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে তজুমদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তা আমির হোসেন বলেন, মা ইলিশ রক্ষায় সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে আমরা যৌথভাবে মেঘনা নদীতে টহল কার্যক্রম পরিচালনার সময় ওই তিন জেলেকে আটক করি। এছাড়া এক হাজার মিটার জাল ও একটি নৌকা জব্দ করা হয়। জাল আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়েছে এবং নৌকাটির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আটক জেলেদের প্রত্যেককে ২৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

  • Related Posts

    ভারতজুড়ে আন্দোলনের ডাক ককরোচ পার্টির

    নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে ভারতের রাজধানী। পুলিশি বাধা ও গণগ্রেফতারের পরও পিছু হটতে নারাজ আন্দোলনকারীরা। জেল থেকে মুক্তি পেয়েই তারা জানিয়ে দিয়েছেন, আন্দোলন থামবে না বরং তা…

    মারা গেছেন অভিনেত্রী নাসিমা খান

    ষাটের দশকের অভিনেত্রী নাসিমা খান আর নেই। আজ রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে ৮২…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ভারতজুড়ে আন্দোলনের ডাক ককরোচ পার্টির

    ভারতজুড়ে আন্দোলনের ডাক ককরোচ পার্টির

    মারা গেছেন অভিনেত্রী নাসিমা খান

    মারা গেছেন  অভিনেত্রী নাসিমা খান

    স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু করতে পুরোপুরি প্রস্তুত নয় আইনশৃঙ্খলা বাহিনী

    স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু করতে পুরোপুরি প্রস্তুত নয় আইনশৃঙ্খলা বাহিনী

    অমিতাভ বচ্চনের জীবনের যত অজানা অধ্যায়

    অমিতাভ বচ্চনের জীবনের যত অজানা অধ্যায়

    রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদে‌শির প‌রিচয় মিলেছে

    রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদে‌শির প‌রিচয় মিলেছে

    সাজেক বন্ধ ঘোষণা

    সাজেক বন্ধ ঘোষণা