১৫ বছর পর ফিরছে ‘দ্য ডার্টি পিকচার ২’, থাকছেন কি বিদ্যা?

দীর্ঘ ১৫ বছর পর বড় পর্দায় ফিরতে চলেছে বলিউডের আলোচিত সিনেমা ‘দ্য ডার্টি পিকচার’-এর সিক্যুয়েল। ছবিটির দ্বিতীয় কিস্তি নির্মাণের বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজক একতা কাপুর। তবে নতুন ছবিতে প্রথম কিস্তির অভিনেত্রী বিদ্যা বালান থাকছেন কি না, তা এখনো স্পষ্ট করেননি তিনি।

২০১১ সালে মুক্তি পাওয়া ‘দ্য ডার্টি পিকচার’ বক্স অফিসে সাফল্যের পাশাপাশি নারী, যৌনতা, খ্যাতি ও সমাজের দৃষ্টিভঙ্গি নিয়ে ব্যাপক আলোচনা তৈরি করেছিল। দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সিল্ক স্মিতার জীবন থেকে অনুপ্রাণিত সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন বিদ্যা বালান। তাঁর অভিনয় প্রশংসিত হওয়ার পাশাপাশি ছবিটির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রীর সম্মানও পান তিনি।

সম্প্রতি রণবীর আল্লাহবাদিয়ার পডকাস্টে নিজের আগামী সিনেমার পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে ‘দ্য ডার্টি পিকচার ২’-এর প্রসঙ্গ তোলেন একতা কাপুর। তিনি জানান, দীর্ঘদিন ধরেই সিনেমাটির সিক্যুয়েল নির্মাণের কথা ভাবছিলেন। তবে এত দিন এমন কোনো গল্প খুঁজে পাননি, যা তাঁকে নতুন করে এই সিনেমার জগতে ফিরতে অনুপ্রাণিত করবে।

একতা কাপুরের ভাষ্য, অবশেষে এমন একটি গল্প পেয়েছেন, যা দর্শকদের সামনে তুলে ধরতে চান। তাঁর পরিকল্পনায় এটি অন্যতম বড় সিনেমা। প্রায় ১৫ বছর পর সিক্যুয়েলটি নির্মাণের উদ্যোগ নিচ্ছেন তিনি।

তবে নতুন সিনেমার গল্প কী হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি প্রযোজক। আগের ছবির মতো এবারও কোনো বাস্তব ব্যক্তির জীবনকাহিনি তুলে ধরা হবে কি না, তা নিয়েও রয়েছে কৌতূহল।

প্রথম সিনেমায় বিদ্যা বালনের পাশাপাশি অভিনয় করেছিলেন নাসিরুদ্দিন শাহ, ইমরান হাশমি ও তুষার কাপুর। বিদ্যার অনবদ্য অভিনয় ছবিটিকে বিশেষ পরিচিতি এনে দিয়েছিল।

এবারের সিক্যুয়েলে বিদ্যা বালন ফিরবেন কি না, সেটিই এখন দর্শকদের অন্যতম বড় প্রশ্ন। একতা কাপুর জানিয়েছেন, নতুন ছবিতেও একজন মানুষের জীবনকাহিনি থাকবে। তবে সেই চরিত্রের পরিচয় কিংবা অভিনয়শিল্পীদের নাম এখনো প্রকাশ করা হয়নি।

ফলে ‘দ্য ডার্টি পিকচার ২’-এর গল্প, অভিনয়শিল্পী ও মুক্তির সময় নিয়ে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন সিনেমাপ্রেমীরা।

  • Related Posts

    অভিবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র

    যুক্তরাষ্ট্রে থাকা বিদেশি কর্মীদের জন্য হঠাৎ বড় এক দুশ্চিন্তার খবর এল। দেশটিতে যারা বিভিন্ন কাজ করছেন, তাদের কাজের অনুমতি বা ওয়ার্ক পারমিট নবায়নের পুরনো ও সহজ নিয়মটি বদলে ফেলা হয়েছে।…

    হরমুজে বিস্ফোরণে ডুবল কনটেইনারবাহী জাহাজ

    হরমুজ প্রণালিতে নৌমাইনে আঘাতের পর বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় ডুবে গেছে আড়াই হাজার কনটেইনারবাহী একটি জাহাজ। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, অনুমোদনহীন ও বিপজ্জনক নৌপথ দিয়ে প্রণালিটি অতিক্রমের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    অভিবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র

    অভিবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র

    হরমুজে বিস্ফোরণে ডুবল কনটেইনারবাহী জাহাজ

    হরমুজে  বিস্ফোরণে ডুবল কনটেইনারবাহী জাহাজ

    হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

    হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

    যেসব অভ্যাস স্ট্রোক, ডিমেনশিয়া ও বিষণ্নতার ঝুঁকি বাড়ায়

    যেসব অভ্যাস স্ট্রোক, ডিমেনশিয়া ও বিষণ্নতার ঝুঁকি বাড়ায়

    আজকের মুদ্রা বিনিময় হার

    আজকের মুদ্রা বিনিময় হার

    আজ মাস্টার্সের ভর্তির আবেদন শুরু

    আজ মাস্টার্সের ভর্তির আবেদন শুরু