শিক্ষিকাকে চড় মেরে পদ হারালেন বিএনপি নেতা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কালনী হিরনাল উচ্চ বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকাকে প্রকাশ্যে চড়-থাপ্পড় ও লাঞ্ছিত করার দায়ে ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আফজাল মোল্লাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে রূপগঞ্জের দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত চিঠিতে তাকে বহিষ্কার করা হয়।

একই দিন দুপুরে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ ও মানববন্ধন করেন সাধারণ শিক্ষার্থীরা।

অভিযোগে জানা যায়, প্রাথমিক বিদ্যালয়ের একটি কমিটি গঠন নিয়ে দাউদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আফজাল মোল্লার সঙ্গে কালনী হিরনাল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা একরামুন্নেছা বিউটির বিরোধ চলছিল। এর জেরে বুধবার দুপুরে বিদ্যালয়ের লাইব্রেরিতে ঢুকে আফজাল মোল্লা ওই শিক্ষিকাকে চড় মারেন এবং মারধর করেন। লাইব্রেরির সিসিটিভি ফুটেজে মারধরের এ দৃশ্য ধরা পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়। অন্য শিক্ষকরা এগিয়ে এলে তাদেরও কটূক্তি করা হয় বলে অভিযোগ ওঠে।

ভুক্তভোগী শিক্ষিকা বলেন, আফজাল মোল্লা অতর্কিতভাবে লাইব্রেরিতে এসে আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। আমি এর সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম আব্দুল্লাহ বিন শফিক জানান, ঘটনার তদন্ত চলছে এবং দোষীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন বলেন, ভিডিও ফুটেজে ঘটনার সত্যতা পাওয়ায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আফজাল মোল্লাকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হয়েছে।

  • Related Posts

    বক্স অফিসে ঝড় তুলেছে ‘জেলার ২’

    দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের নতুন সিনেমা ‘জেলার ২’ মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে ঝড় তুলেছে। নেলসন দিলীপকুমার পরিচালিত সিনেমাটিতে টাইগার মুথুভেল পান্ডিয়ান চরিত্রে ফিরেছেন রজনীকান্ত। মুক্তির পর দর্শকদের মধ্যে সিনেমাটি নিয়ে…

    রেকর্ডের পাতায় ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

    ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার চলমান টি-টোয়েন্টি সিরিজটি ব্যাটিংয়ের এক অসাধারণ প্রদর্শনীতে পরিণত হয়েছে। যেখানে ছক্কা মারার হার এবং দ্রুত রান তোলার গতি রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। সিরিজের চার ম্যাচে উভয়…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    বক্স অফিসে ঝড় তুলেছে ‘জেলার ২’

    বক্স অফিসে ঝড় তুলেছে ‘জেলার ২’

    রেকর্ডের পাতায় ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

    রেকর্ডের পাতায় ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

    চার দিন পর উন্মুক্ত সাজেক, প্রথম দিনেই পর্যটকের ভীড়

    চার দিন পর উন্মুক্ত সাজেক, প্রথম দিনেই পর্যটকের ভীড়

    ‘আমার বউ আমার টেনশন না, আপনাদের টেনশন?’

    ‘আমার বউ আমার টেনশন না, আপনাদের টেনশন?’

    চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে ৯২টি ককটেল ও গানপাউডার উদ্ধার

    চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে ৯২টি ককটেল ও গানপাউডার উদ্ধার

    এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে লাগবে যেসব কাগজপত্র

    এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে লাগবে যেসব কাগজপত্র