বেনাপোল স্থলবন্দরে ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে টানা ৮ দিন বন্ধ থাকবে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম। আগামী ১৭ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে ১৮ ও ১৯ অক্টোবর বেনাপোল বন্দরে পণ্য খালাস ও শুল্কায়ন কার্যক্রম চালু থাকবে।

এ সময়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। পাশাপাশি ভারতে খালি ট্রাক ফেরত যাওয়ার সুযোগও থাকবে।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি জানান, ভারতের পেট্রাপোল বন্দরে ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। অন্যদিকে, সাপ্তাহিক ছুটিসহ বাংলাদেশে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত বাণিজ্য বন্ধ থাকবে। ফলে ১৭ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা আট দিন দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ জানায়, দুর্গাপূজার ছুটিতে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বন্দরে আগে থেকে আসা পণ্য খালাস ও শুল্কায়নের জন্য দুই দিন কার্যক্রম চালু রাখা হবে। এতে বন্দরে জমে থাকা পণ্য ছাড়ের সুযোগ পাবেন ব্যবসায়ীরা। আগামী ২৫ অক্টোবর সকাল থেকে বন্দরে পুনরায় স্বাভাবিক নিয়মে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

  • Related Posts

    বক্স অফিসে ঝড় তুলেছে ‘জেলার ২’

    দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের নতুন সিনেমা ‘জেলার ২’ মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে ঝড় তুলেছে। নেলসন দিলীপকুমার পরিচালিত সিনেমাটিতে টাইগার মুথুভেল পান্ডিয়ান চরিত্রে ফিরেছেন রজনীকান্ত। মুক্তির পর দর্শকদের মধ্যে সিনেমাটি নিয়ে…

    রেকর্ডের পাতায় ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

    ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার চলমান টি-টোয়েন্টি সিরিজটি ব্যাটিংয়ের এক অসাধারণ প্রদর্শনীতে পরিণত হয়েছে। যেখানে ছক্কা মারার হার এবং দ্রুত রান তোলার গতি রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। সিরিজের চার ম্যাচে উভয়…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    বক্স অফিসে ঝড় তুলেছে ‘জেলার ২’

    বক্স অফিসে ঝড় তুলেছে ‘জেলার ২’

    রেকর্ডের পাতায় ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

    রেকর্ডের পাতায় ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

    চার দিন পর উন্মুক্ত সাজেক, প্রথম দিনেই পর্যটকের ভীড়

    চার দিন পর উন্মুক্ত সাজেক, প্রথম দিনেই পর্যটকের ভীড়

    ‘আমার বউ আমার টেনশন না, আপনাদের টেনশন?’

    ‘আমার বউ আমার টেনশন না, আপনাদের টেনশন?’

    চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে ৯২টি ককটেল ও গানপাউডার উদ্ধার

    চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে ৯২টি ককটেল ও গানপাউডার উদ্ধার

    এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে লাগবে যেসব কাগজপত্র

    এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে লাগবে যেসব কাগজপত্র