কেন বিয়ে করেননি, জানালেন সালমান খান

বলিউডের জনপ্রিয় টকশো ‘কফি উইথ করণ’-এর নতুন মৌসুমের (সিজন ৯) শুরুতেই জমজমাট আড্ডায় মেতেছিলেন নির্মাতা করণ জোহর ও অভিনেতা সালমান খান। শোয়ের প্রথম পর্বে অতিথি হয়ে আসা ‘ভাইজান’ কথা বলেছেন তার ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন এবং বহুল চর্চিত বিষয়—বিয়ে না করার কারণ নিয়ে।

পুরোনো স্মৃতিচারণ করে করণ জানান, তার অভিষেক চলচ্চিত্র ‘কুচ কুচ হোতা হ্যায়’-তে কোনো পারিশ্রমিক ছাড়াই এবং চিত্রনাট্যের দ্বিতীয় অংশ না শুনেই অতিথি চরিত্রে অভিনয় করেছিলেন সালমান।

এরপর কথায় কথায় উঠে আসে সেই চিরচেনা প্রশ্ন—কেন এখনো অবিবাহিত রয়ে গেছেন তিনি?

করণ মনে করিয়ে দেন, আমির খান একসময় মজা করে বলেছিলেন তিনি সালমানের হাত-পা বেঁধে বিয়ে করিয়ে দেবেন। এর জবাবে সালমান অতীতে রসিকতা করে বলেছিলেন, তিনি উলটো আমিরের হাত-পা বেঁধে নিশ্চিত করবেন যাতে আমির আর কখনো বিয়ে না করেন!
আমির ইতোমধ্যে তিনবার বিয়ের পিঁড়িতে বসলেও সালমান যে এখনো একা, সে প্রসঙ্গে অভিনেতা জানান যে, তিনি বন্ধুর জন্য ভীষণ খুশি এবং নিজের বর্তমান জীবন নিয়ে বেশ ভালোই আছেন।

নিজের প্রেম বা সম্পর্ক আড়ালে রাখার কারণ ব্যাখ্যা করে সালমান বলেন, ‘আমি এ নিয়ে কথা বলতে চাই না। কারণ, আপনি কখনোই জানেন না যে মানুষটি আপনার জীবনে সারা জীবন থাকবে কিনা, আর সে হয়তো পরে অন্য কাউকে বিয়েও করে নিতে পারে।’

এরপর বিয়ে না করা প্রসঙ্গে সব রাখঢাক ভেঙে অভিনেতা পরিষ্কার জানিয়ে দেন, এই পরিস্থিতির জন্য অন্য কাউকে বা পরিস্থিতিকে দোষ দেওয়ার উপায় নেই।

সালমানের ভাষায়, ‘কেউ আমাকে আটকায়নি, আমিও কাউকে আটকাইনি। এটা সম্পূর্ণ আমার নিজের সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্তে আমি খুশি। তবে হ্যাঁ, সন্তান তো আসবেই!’

  • Related Posts

    হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা ইরানের

    পারস্য উপসাগরের অতি গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। সম্প্রতি ওই সমুদ্রপথে বেশ কয়েকটি তেলবাহী ট্যাংকারে একের পর এক হামলার…

    উত্তরায় পোশাক শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ, ২০ পুলিশসহ আহত ৫০

    বকেয়া বেতন মিটিয়ে দেওয়া এবং সর্বনিম্ন মূল বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর উত্তরায় মাঠে নেমেছিলেন পোশাক শ্রমিকরা। তবে তাদের এ আন্দোলনকে কেন্দ্র করে শ্রমিকদের সঙ্গে পুলিশের এক রক্তক্ষয়ী…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা ইরানের

    হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা ইরানের

    উত্তরায় পোশাক শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ, ২০ পুলিশসহ আহত ৫০

    উত্তরায় পোশাক শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ, ২০ পুলিশসহ আহত ৫০

    কোলেস্টেরল নিয়ন্ত্রণে ঢেঁড়সের কার্যকারিতা

    কোলেস্টেরল নিয়ন্ত্রণে ঢেঁড়সের কার্যকারিতা

    ডিগ্রি প্রথম বর্ষের দুই দিনের পরীক্ষার তারিখ পরিবর্তন, নতুন সূচি প্রকাশ

    ডিগ্রি প্রথম বর্ষের দুই দিনের পরীক্ষার তারিখ পরিবর্তন, নতুন সূচি প্রকাশ

    কেন বিয়ে করেননি, জানালেন সালমান খান

    কেন বিয়ে করেননি, জানালেন সালমান খান

    ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের

    ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের