কক্সবাজারে রিসোর্টে আগুনে বরগুনার একই পরিবারের ৩জন নিহত

কক্সবাজারের একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত দশজনের মধ্যে তিনজন বরগুনার আমতলী উপজেলার একই পরিবারের সদস্য। তারা উপজেলার কুকুয়া ইউনিয়নের কালিপুরা গ্রামের অবসরপ্রাপ্ত যুব উন্নয়ন কর্মকর্তা মো. কবির তালুকদারের মেয়ে, ছেলে ও নাতনি। নিহত আরও চারজনও তাদের স্বজন। এ ঘটনায় আমতলীর কালিপুরা গ্রামসহ স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার আনন্দভ্রমণে কক্সবাজারে যান মো. কবির তালুকদারের পরিবারের সদস্যরা। তাদের সঙ্গে ছিলেন তার ভায়রা মামুনুর রশিদের পরিবারের সদস্যরাও। তারা কক্সবাজারের টুপটুপ রিসোর্টে ওঠেন। তবে কবির তালুকদারের জামাতা নুরে আলম শুক্রবার ঢাকায় ফিরে যান।

পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, শনিবার রিসোর্টে অগ্নিকাণ্ডের সময় কয়েকজন জানালা ভেঙে বের হতে পারলেও অন্যরা আটকা পড়েন। এ ঘটনায় কবির তালুকদারের মেয়ে ফারিহা কবির, ছেলে কৌশিক জেরিফ ও নাতনি ফাইজান আহম্মেদ নিহত হন। নিহত অপর চার স্বজন হলেন- ইসরাত জাহান মালিহা, মিলিতা মেহজাবিন আলভি, লায়লা জাহান নাভিলা ও নাফিসতা মীম। তারা মামুনুর রশিদের পরিবারের সদস্য। তাদের বাড়ি ঢাকার ফতুল্লা এলাকায় বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

নিহত কৌশিক জেরিফ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি পড়াশোনা শেষ করে চাকরির প্রস্তুতি নিচ্ছিলেন। একসঙ্গে পরিবারের তিন সদস্যকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন স্বজনেরা।

অবসরপ্রাপ্ত যুব উন্নয়ন কর্মকর্তা মো. কবির তালুকদার কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার আর কিছুই রইল না। আমার ছেলে, মেয়ে ও নাতি মারা গেছে। পাশাপাশি আমার ভায়রার পরিবারের চারজনও মারা গেছে।

পরিবারের সদস্যদের মরদেহ উদ্ধারের জন্য শনিবার বিকেলে স্বজনেরা ঘটনাস্থলে গেছেন বলে পারিবারিক সূত্র জানিয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, বিষয়টি জেনেছি। এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান বলেন, অগ্নিকাণ্ডে আমতলীর একই পরিবারের তিনজন নিহত হওয়ার খবর শুনেছি। প্রয়োজন অনুযায়ী আর্থিকভাবে সহযোগিতার ব্যবস্থা করা হবে।

  • Related Posts

    চাঁদপুরের ইলিশ বিক্রির নামে অনলাইন প্রতারণা, গ্রেফতার আরও ৩

    চাঁদপুরের ইলিশ মাছসহ বিভিন্ন পণ্য অনলাইনে বিক্রির নামে প্রতারণা করে সাধারণ মানুষের অর্থ আত্মসাৎ করার অভিযোগে সক্রিয় একটি চক্রের আরও ৩ সদস্যকে গ্রেফতার করেছে চাঁদপুরের পুলিশ। নড়াইলের কালিয়া থানা এলাকায়…

    রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    প্রতিদিনই কেনাকাটা করতে আমরা কোথাও না কোথাও গিয়ে থাকি। অনেক ভোগান্তি শেষে কোথাও গিয়ে দেখলেন, সেখানকার কার্যক্রম বন্ধ, তখন কাজ তো হলোই না বরং সময় নষ্ট। তাই বাইরে বের হওয়ার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    চাঁদপুরের ইলিশ বিক্রির নামে অনলাইন প্রতারণা, গ্রেফতার আরও ৩

    চাঁদপুরের ইলিশ বিক্রির নামে অনলাইন প্রতারণা, গ্রেফতার আরও ৩

    রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    সৌদি আরবের অ্যাপাচি হেলিকপ্টার ধ্বংসের দাবি হুথিদের

    সৌদি আরবের অ্যাপাচি হেলিকপ্টার ধ্বংসের দাবি হুথিদের

    আজকের নামাজের সময়সূচি

    আজকের নামাজের সময়সূচি

    কক্সবাজারে রিসোর্টে আগুনে বরগুনার একই পরিবারের ৩জন নিহত

    কক্সবাজারে রিসোর্টে আগুনে বরগুনার একই পরিবারের  ৩জন নিহত

    ৫৮ বছরের পুরোনো রেকর্ড স্পর্শ বার্সেলোনার

    ৫৮ বছরের পুরোনো রেকর্ড স্পর্শ বার্সেলোনার