সৌদি আরবের অ্যাপাচি হেলিকপ্টার ধ্বংসের দাবি হুথিদের

সৌদি আরবের একটি সামরিক অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। শনিবার (১৭ অক্টোবর) দক্ষিণ সৌদি আরবের নাজরান অঞ্চলের কাছে হেলিকপ্টারটি ভূপাতিত করা হয় বলে দাবি করেছে গোষ্ঠীটি। তাদের দাবি, হেলিকপ্টারটি হুথিদের অবস্থান লক্ষ্য করে হামলা চালানোর সময় গুলি করে নামানো হয়েছে।

হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের সংবাদ সংস্থা সাবার মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এ দাবি করেন। তিনি বলেন, সীমান্ত এলাকায় হুথিদের অবস্থানের বিরুদ্ধে ‘শত্রুতামূলক অভিযান’ চালানোর সময় তাদের যোদ্ধারা হেলিকপ্টারটি ভূপাতিত করেন।

তবে ইয়াহিয়া সারির এ বক্তব্যের বিষয়ে সৌদি আরবের কর্মকর্তাদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। হেলিকপ্টারটি ভূপাতিত হওয়ার দাবির সত্যতাও স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ইয়েমেনে চলমান সামরিক উত্তেজনা এবং সৌদি আরবে হুথিদের হামলার মধ্যেই এ দাবি সামনে এল। গত জুলাই থেকে সৌদি আরবে হামলা চালিয়ে আসছে গোষ্ঠীটি। এসব হামলার মধ্যে দেশটির বেসামরিক বিমান চলাচল স্থাপনা ও জ্বালানি অবকাঠামোতে হামলার ঘটনাও রয়েছে।

২০১৪ সালে হুথিরা ইয়েমেনের রাজধানী সানা ও কয়েকটি প্রদেশের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে দেশটিতে সংঘাত চলছে। এর পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিতে পরের বছর সৌদি আরবের নেতৃত্বাধীন একটি জোট ইয়েমেনে সামরিক হস্তক্ষেপ করে।
২০২২ সালে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ভেঙে পড়ার পর গত জুলাইয়ে নতুন করে লড়াই শুরু হয়। এরপর থেকে দেশটিতে সামরিক উত্তেজনা অব্যাহত রয়েছে।

  • Related Posts

    পুলিশ সুপার কার্যালয়ের সামনে ইয়াবার গোডাউন!

    কক্সবাজার পুলিশ সুপারের কার্যালয় ও প্রেসক্লাবের ঠিক সামনের অভিজাত ভবন। নিরাপত্তা ও নজরদারির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর চোখের সামনেই নবম তলার একটি ফ্ল্যাটে মজুত ছিল ৩ লাখ পিস ইয়াবা। দুটি কালো ট্রাভেল…

    সৌদির ৪ অঞ্চলে রেড অ্যালার্ট জারি

    সৌদি আরবের চারটি অঞ্চলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) দেশটির ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি (এনসিএম) চারটি অঞ্চলের বিভিন্ন অংশে ভারি বৃষ্টির জন্য রেড অ্যালার্ট জারি করেছে। বজ্রসহ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    পুলিশ সুপার কার্যালয়ের সামনে ইয়াবার গোডাউন!

    পুলিশ সুপার কার্যালয়ের সামনে ইয়াবার গোডাউন!

    সৌদির ৪ অঞ্চলে রেড অ্যালার্ট জারি

    সৌদির ৪ অঞ্চলে রেড অ্যালার্ট জারি

    ব্যাংক ও শেয়ারবাজার টানা ৫ দিন বন্ধ থাকবে

    ব্যাংক ও শেয়ারবাজার টানা ৫ দিন বন্ধ থাকবে

    লালনের মাজারে শপিং ব্যাগে মিলল টাইম বোমাসদৃশ ডিভাইস

    লালনের মাজারে শপিং ব্যাগে মিলল টাইম বোমাসদৃশ ডিভাইস

    ‘সালমান খানের সঙ্গে যারা কাজ করবে, আমরা তাদের মেরে ফেলব’

    ‘সালমান খানের সঙ্গে যারা কাজ করবে, আমরা তাদের মেরে ফেলব’

    কানাডায় সেনাঘাঁটিতে আগুন, নিহত ৪

    কানাডায় সেনাঘাঁটিতে আগুন, নিহত ৪