পুড়ে বিকৃত ১০ লাশ, পরিচয় শনাক্তে ডিএনএ নমুনা সংগ্রহের উদ্যোগ

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটুয়ারটেক সৈকতসংলগ্ন টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের লাশ বিকৃত হয়ে গেছে। তাদের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষার উদ্যোগ নিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
এদিকে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধান ও ক্ষয়ক্ষতি নিরূপণে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, উদ্ধার করা লাশের ছয়টি পাওয়া গেছে একটি কক্ষে। তারা ঘুমন্ত ছিলেন বলে ধারণা করা হচ্ছে। বাকি চারটি লাশ পাওয়া যায় ওয়াশরুমে। আগুন থেকে বাঁচতে তারা সেখানে আশ্রয় নিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।

কক্সবাজারস্থ সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ জানান, ডিএনএ পরীক্ষার জন্য কক্সবাজারের হাসপাতালগুলোতে নমুনা সংগ্রহ করা হবে। প্রয়োজনে ঢাকা থেকে সিআইডির বিশেষজ্ঞ দল এনে কক্সবাজারেই ডিএনএ পরীক্ষার ব্যবস্থা করা হবে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কক্সবাজার কার্যালয়ের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন বলেন, টানা সাত ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে রাত ২টা ৪০ মিনিটে ১০টি লাশ উদ্ধারের পর কার্যক্রম শেষ করা হয়।

তিনি বলেন, রিসোর্ট ভবনে কাঠ ও অন্যান্য দাহ্য পদার্থ বেশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফলে ভেতরে থাকা অতিথিরা বের হওয়ার পর্যাপ্ত সময় পাননি। লাশগুলো স্থানীয় জনপ্রতিনিধি ও হাসপাতাল কর্তৃপক্ষের উপস্থিতিতে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে রিসোর্টটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।

উখিয়ার সহকারী কমিশনার (ভূমি) মো. আবু আব্দুল্লাহ জানান, রিসোর্ট কর্তৃপক্ষের দেওয়া বোর্ডার তালিকা অনুযায়ী, সেখানে ১৮ জন অতিথি ছিলেন। তাদের মধ্যে দুজন সকালে হাঁটতে বের হওয়ায় নিরাপদে ছিলেন। সাতজন চিকিৎসাধীন ছিলেন এবং নয়জন নিখোঁজের তালিকায় ছিলেন। তবে ঘটনাস্থল থেকে ১০টি লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একজনের নাম বোর্ডার তালিকার সঙ্গে মেলেনি।

প্রশাসন জানায়, ওই রিসোর্টে একই পরিবারের নয়জন অবস্থান করছিলেন। তাদের মধ্যে ছয়জন নিখোঁজের তালিকায় ছিলেন। আহতদের চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে প্রশাসন কাজ করছে। চিকিৎসার সুবিধার্থে জেলা প্রশাসনের উদ্যোগে চারজনকে উড়োজাহাজে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে জেলা প্রশাসনের গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটি কাজ করবে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনগত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।

  • Related Posts

    পিঠের ব্যথা নাকি কিডনির সমস্যা?

    পিঠের ব্যথা এবং কিডনির ব্যথার লক্ষণগুলো অনেক সময় বেশ কাছাকাছি হয়ে থাকে, যার কারণে ডিসকমফোর্ট বা অস্বস্তির সঠিক কারণটি বোঝা কঠিন হয়ে দাঁড়াতে পারে। সাধারণ পিঠের ব্যথা সাধারণত পেশির টান,…

    আজ কেমন থাকবে ঢাকার আবহাওয়া

    আজ ঢাকা ও এর আশেপাশের এলাকার আবহাওয়ায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাস। রোববার (১৮ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    পিঠের ব্যথা নাকি কিডনির সমস্যা?

    পিঠের ব্যথা নাকি কিডনির সমস্যা?

    আজ কেমন থাকবে ঢাকার আবহাওয়া

    আজ কেমন থাকবে ঢাকার আবহাওয়া

    রণবীরের রিয়েল এস্টেট সাম্রাজ্যের হিসাব জানলে চমকে যাবেন

    রণবীরের রিয়েল এস্টেট সাম্রাজ্যের হিসাব জানলে চমকে যাবেন

    পুড়ে বিকৃত ১০ লাশ, পরিচয় শনাক্তে ডিএনএ নমুনা সংগ্রহের উদ্যোগ

    পুড়ে বিকৃত ১০ লাশ, পরিচয় শনাক্তে ডিএনএ নমুনা সংগ্রহের উদ্যোগ

    স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ

    স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ

    চাঁদপুরের ইলিশ বিক্রির নামে অনলাইন প্রতারণা, গ্রেফতার আরও ৩

    চাঁদপুরের ইলিশ বিক্রির নামে অনলাইন প্রতারণা, গ্রেফতার আরও ৩