হিলিতে মাদকসহ বিএনপির চার নেতাকর্মী গ্রেফতার

দিনাজপুরের হিলিতে যৌথ মাদকবিরোধী অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ও ফেনসিডিলসহ বিএনপির চার নেতাকর্মীকে আটক করেছে যৌথ বাহিনী। আটক ব্যক্তিদের মধ্যে পৌর ছাত্রদলের আহ্বায়কও রয়েছেন। এ সময় ৭১১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১২ বোতল ফেনসিডিল, তিনটি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার ২৫০ টাকা জব্দ করা হয়।

শনিবার (১৭ অক্টোবর) দিনগত রাত সোয়া ১টা থেকে রাত আড়াইটা পর্যন্ত হিলির মুহাড়াপাড়া ও ফকিরপাড়া এলাকার দুটি স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার করা মালামালের সিজার মূল্য ১ লাখ ৭৮ হাজার ২০০ টাকা।

আটক ব্যক্তিরা হলেন হিলির মুহাড়াপাড়া গ্রামের মাহে আলম প্রধান (৫০)। তিনি পৌর বিএনপির সহসাংগঠনিক সম্পাদক। তার ছেলে রিমন (২৮) পৌর ছাত্রদলের আহ্বায়ক এবং শাহরিয়ার প্রধান রিফাত (২৫) পৌর ছাত্রদলের সদস্য। অপরজন একই এলাকার ধরন্দা গ্রামের মৃত রেজাউল মন্ডলের ছেলে বেলাল হোসেন (৩০)। তিনি পৌর যুবদলের সদস্য।
জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়ন থেকে রোববার বিকালে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে মাদক সরবরাহের উদ্দেশ্যে বাড়িতে মাদক মজুত করেছেন বলে খবর পাওয়া যায়। এর ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পুলিশ, বিজিবি, এসআরবি ও স্থানীয় জনপ্রতিনিধিরা অংশ নেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, হিলির মুহাড়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফকিরপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মাদকসহ চারজনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হয়।

হাকিমপুর থানার ওসি বাদশাহ আলম জানান, শনিবার রাতে যৌথ বাহিনী মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মাদকসহ চারজনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হয়। প্রক্রিয়া শেষে তাদের দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।

  • Related Posts

    মসজিদের চেয়েও পবিত্র মানুষের প্রাণ

    সম্প্রতি সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের খবর আমাদের সামনে ধর্মীয় পবিত্রতা, ন্যায়বিচার এবং মানুষের জীবনের মূল্য নিয়ে এক গভীর প্রশ্ন হাজির করেছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, তাদের বিরুদ্ধে…

    মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ

    অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে বিতর্কের মুখে পড়া মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী । শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর গেন্ডারিয়ায় আগ্নেয়াস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নামেন ইশরাক।…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    মসজিদের চেয়েও পবিত্র মানুষের প্রাণ

    মসজিদের চেয়েও পবিত্র মানুষের প্রাণ

    মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ

    মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ

    হিলিতে মাদকসহ বিএনপির চার নেতাকর্মী গ্রেফতার

    হিলিতে মাদকসহ বিএনপির চার নেতাকর্মী গ্রেফতার

    নির্মাণের ছয় মাসেই দেড় কোটি টাকার বেড়িবাঁধে ধস

    নির্মাণের ছয় মাসেই দেড় কোটি টাকার বেড়িবাঁধে ধস

    দিনাজপুরে ঘর থেকে মা ও দুই সন্তানের লাশ উদ্ধার

    দিনাজপুরে ঘর থেকে মা ও দুই সন্তানের লাশ উদ্ধার

    আকাশে দরজা খুলে গেল এয়ার অ্যাম্বুলেন্সের, ঢাকায় জরুরি অবতরণ, রোগীর মৃত্যু

    আকাশে দরজা খুলে গেল এয়ার অ্যাম্বুলেন্সের, ঢাকায় জরুরি অবতরণ, রোগীর মৃত্যু