রংপুরে ট্রেনের বগি লাইনচ্যুত, বন্ধ রেল চলাচল

রংপুরের বদরগঞ্জে দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে সান্তাহার থেকে পঞ্চগড়গামী ট্রেনটি বদরগঞ্জ রেলস্টেশনে পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। এতে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

বদরগঞ্জ ও রংপুর রেলস্টেশন সূত্রে জানা গেছে, সান্তাহার থেকে ছেড়ে আসা দোলনচাঁপা ট্রেনটি বদরগঞ্জ রেলস্টেশনে পৌঁছানোর পর দুটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রংপুর রেলস্টেশনের সুপার আবদুল্লাহ আল মামুন বলেন, লালমনিরহাট থেকে উদ্ধারকারী দল আসছে। আপাতত বদরগঞ্জের ওপর দিয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

  • Related Posts

    কু-ধারণা নেক আমল ধ্বংস করে

    মানুষের নেক আমল ধ্বংস হওয়ার জন্য কুধারণাই যথেষ্ট। ইসলামে অন্যের প্রতি কুধারণা পোষণ করা হারাম ঘোষণা করা হয়েছে। পবিত্র কোরআনে বিস্তারিতভাবে বিষয়টি বর্ণিত হয়েছে। বলা হয়েছে, ‘হে ইমানদারগণ, বেশি ধারণা…

    অল্প বয়সেই চুল পেকে গেলে যা খাবেন

    বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে চুল পেকে যাওয়া খুবই সাধারণ একটি বিষয়। কিন্তু অনেকের ক্ষেত্রেই দেখা যায় অল্প বয়স থেকেই চুল সাদা হয়ে যাচ্ছে। বংশগত কারণের পাশাপাশি শরীরে পুষ্টির ঘাটতি, হজমের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    কু-ধারণা নেক আমল ধ্বংস করে

    কু-ধারণা নেক আমল ধ্বংস করে

    অল্প বয়সেই চুল পেকে গেলে যা খাবেন

    অল্প বয়সেই চুল পেকে গেলে যা খাবেন

    ব্যালন ডি’অর পুরস্কার পাচ্ছেন যে কোচ

    ব্যালন ডি’অর পুরস্কার পাচ্ছেন যে কোচ

    যে কারণে ইন্টারনেট সংযোগ ছাড়াই এআই মডেলের প্রশিক্ষণ শুরু করল ওপেনএআই

    যে কারণে ইন্টারনেট সংযোগ ছাড়াই এআই মডেলের প্রশিক্ষণ শুরু করল ওপেনএআই

    রংপুরে ট্রেনের বগি লাইনচ্যুত, বন্ধ রেল চলাচল

    রংপুরে ট্রেনের বগি লাইনচ্যুত, বন্ধ রেল চলাচল

    ২৭ অক্টোবর ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে প্রচার শেষ

    ২৭ অক্টোবর ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে প্রচার শেষ