আজ ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে গত শুক্রবার ফের স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এদিন ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা, যা ওই দিন সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।
এরপর নতুন করে স্বর্ণের দাম সমন্বয় না হওয়ায় আজ রোববারও সর্বশেষ নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে।

এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বাড়ায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে।

এদিকে স্বর্ণের দাম বাড়ানোর হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৬০৭ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ৮৫৮ টাকায় বেচাকেনা হচ্ছে।

  • Related Posts

    জামায়াত রাজনৈতিকভাবে হঠকারী দল: রাশেদ খাঁন

    প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন বলেছেন, জামায়াতে ইসলামী রাজনৈতিকভাবে একটি হঠকারী দল হিসেবে পরিচিত। জামায়াতের সাত দফা দাবিতে রাস্তাঘাট বন্ধ করে লংমার্চ করার প্রয়োজন নেই। এতে মানুষের ভোগান্তি বাড়ছে।…

    এশিয়ান গেমসের সেমিফাইনালেও মুখোমুখি বাংলাদেশ-ভারত

    এশিয়ান গেমস নারী ক্রিকেটের সেমিফাইনালে আবারও মুখোমুখি হচ্ছে ভারত ও বাংলাদেশ। মাত্র এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো ভারতের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে নিগার সুলতানা জ্যোতির দল। এবার লক্ষ্য এশিয়া কাপের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    জামায়াত রাজনৈতিকভাবে হঠকারী দল: রাশেদ খাঁন

    জামায়াত রাজনৈতিকভাবে হঠকারী দল: রাশেদ খাঁন

    এশিয়ান গেমসের সেমিফাইনালেও মুখোমুখি বাংলাদেশ-ভারত

    এশিয়ান গেমসের সেমিফাইনালেও মুখোমুখি বাংলাদেশ-ভারত

    পাকিস্তানে জুমার নামাজের সময় বোমা বিস্ফোরণ, নিহত ১৬

    পাকিস্তানে জুমার নামাজের সময় বোমা বিস্ফোরণ, নিহত ১৬

    শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

    শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

    রাজধানীর বাজারে বেড়েছে মাছ মাংস ডিম ও সবজির দাম

    রাজধানীর বাজারে বেড়েছে মাছ মাংস ডিম ও সবজির দাম

    জিপিএফের ১০ কোটি টাকা জালিয়াতি, ৬ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

    জিপিএফের ১০ কোটি টাকা জালিয়াতি, ৬ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত