অকৃতকার্যদের পুনঃপরীক্ষা, দুয়েক দিনের মধ্যে রুটিন

এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য ডিসেম্বরে পুনঃপরীক্ষা আয়োজনের প্রস্তুতি নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। একই মাসে ফল প্রকাশেরও পরিকল্পনা রয়েছে।

পরীক্ষার্থীর সংখ্যা তুলনামূলক কম হওয়ায় উপজেলা পর্যায়ে একটি করে পরীক্ষা কেন্দ্র স্থাপনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। আগামী দুয়েকদিনের মধ্যে পরীক্ষার রুটিন ও ফরম পূরণের সময়সূচি ঘোষণা করা হতে পারে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, অকৃতকার্য শিক্ষার্থীদের দ্রুত পরীক্ষা নিয়ে ফল প্রকাশের মাধ্যমে চলমান শিক্ষাবর্ষের সঙ্গে সম্পৃক্ত রাখাই তাদের লক্ষ্য।

তিনি জানান, একজন শিক্ষার্থী অকৃতকার্য হওয়া বিষয়গুলোতে পুনঃপরীক্ষায় অংশ নিতে পারবেন। বিষয়সংখ্যা সর্বনিম্ন তিন ও সর্বোচ্চ চারটি নির্ধারণের বিষয়টি বিবেচনায় রয়েছে। তবে কোনো শিক্ষার্থী একটি বিষয়ে অকৃতকার্য হলে তাকে ওই একটি বিষয়েই পরীক্ষা দিতে হবে।

ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান বলেন, পরীক্ষার্থীর সংখ্যা বিবেচনায় উপজেলা পর্যায়ে একটি করে কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে। দেশে প্রায় ৫০০টি উপজেলায় কেন্দ্র করা হলে পরীক্ষার্থীদের আসনবিন্যাস সহজ হবে। তবে বিষয়ভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা অনুযায়ী কেন্দ্রের সংখ্যা নির্ধারণ করা হবে। বিশেষ করে ইংরেজি ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে পরীক্ষার্থী বেশি থাকায় এসব বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

পরীক্ষার ফি সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করা হবে জানিয়ে তিনি বলেন, কেন্দ্র পরিচালনায় প্রয়োজনীয় ব্যয়ের ভিত্তিতে ফি নির্ধারণের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যানের ভাষ্য অনুযায়ী, অকৃতকার্য শিক্ষার্থীদের বড় একটি অংশ ইংরেজি ও আইসিটি বিষয়ে সমস্যায় পড়েছে। এক বিষয়ে অকৃতকার্য প্রায় দুই লাখ ৯৮ হাজার শিক্ষার্থীর মধ্যে আনুমানিক ৮০ শতাংশের ক্ষেত্রে এ দুটি বিষয়ের ভূমিকা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ডিসেম্বরে পরীক্ষা ও ফল প্রকাশের পরিকল্পনা থাকলেও একই সময়ে বৃত্তি পরীক্ষা হওয়ায় সময়সূচি নির্ধারণে সমন্বয় করতে হবে বলে জানান তিনি।

  • Related Posts

    ঢাকাসহ দেশের ৮ বিভাগে বৃষ্টির আভাস

    দেশের আট বিভাগেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রোববার (১ নভেম্বর) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।…

    সেন্টমার্টিনে আজ থেকে শুরু হচ্ছে না জাহাজ চলাচল

    সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নভেম্বরের প্রথম দিন থেকে সেন্টমার্টিনে পর্যটকদের যাতায়াত শুরু হওয়ার কথা ছিল। তবে গতকাল শনিবার পর্যন্ত কক্সবাজার জেলা প্রশাসনের তরফ থেকে কোনো জাহাজকে চলাচলের অনুমতি দেওয়া হয়নি। ফলে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ঢাকাসহ দেশের ৮ বিভাগে বৃষ্টির আভাস

    ঢাকাসহ দেশের ৮ বিভাগে বৃষ্টির আভাস

    সেন্টমার্টিনে আজ থেকে শুরু হচ্ছে না জাহাজ চলাচল

    সেন্টমার্টিনে আজ থেকে শুরু হচ্ছে না জাহাজ চলাচল

    রবিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    রবিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস

    হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস

    ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    আলাভেসকে পেয়ে বার্সেলোনা জ্বলে উঠল

    আলাভেসকে পেয়ে বার্সেলোনা জ্বলে উঠল