৪ নভেম্বর থেকে সারা দেশে কমবে গ্যাস সরবরাহ

কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী ৪ নভেম্বর থেকে তিন দিন টার্মিনালটির কার্যক্রম বন্ধ থাকবে। এতে জাতীয় গ্যাস গ্রিডে প্রতিদিনের সরবরাহ ৯২০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ৬০০ মিলিয়ন ঘনফুটে নেমে আসবে।
ফলে এ সময়ে সারা দেশে গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে।

রোববার (১ নভেম্বর) পেট্রোবাংলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকাল ৪টা পর্যন্ত রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকবে।
এ সময়ে জাতীয় গ্যাস গ্রিডে দৈনিক সরবরাহ ৯২০ মিলিয়ন ঘনফুট থেকে ৩২০ মিলিয়ন ঘনফুট কমে ৬০০ মিলিয়ন ঘনফুট হবে।

ফলে সারাদেশে গ্রাহক পর্যায়ে গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে।

গত বছরের ডিসেম্বরেও অনুরূপ রক্ষণাবেক্ষণ কার্যক্রম গ্রহণ করা হয়েছিল। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে পেট্রোবাংলা কর্তৃপক্ষ।

  • Related Posts

    শীতে বাড়তে পারে কিডনির ঝুঁকি,মেনে চলুন নিয়ম

    শীতকালে ঠান্ডাজনিত নানা স্বাস্থ্য সমস্যার কথা সামনে এলেও কিডনির সুরক্ষার বিষয়টি অনেক সময় উপেক্ষিত থাকে। সরাসরি ঠান্ডা আবহাওয়ার কারণে কিডনি বিকল না হলেও এ সময় শরীরে পানিশূন্যতা, রক্তচাপের ওঠানামা এবং…

    ফরজ ইবাদত নামাজ

    নামাজ একটি ফরজ ইবাদত। একে প্রধান ইবাদত বললেও অত্যুক্তি হবে না। ইসলাম পাঁচটি ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। এর দ্বিতীয় গুরুত্বপূর্ণ ভিত্তি হলো নামাজ। ইমানের পরই যার অবস্থান। কেয়ামতের দিন আল্লাহ বান্দার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    শীতে বাড়তে পারে কিডনির ঝুঁকি,মেনে চলুন নিয়ম

    শীতে বাড়তে পারে কিডনির ঝুঁকি,মেনে চলুন নিয়ম

    ফরজ ইবাদত নামাজ

    ফরজ ইবাদত নামাজ

    ঠান্ডা লাগলে হঠাৎ কণ্ঠস্বর কেন বদলে যায় ?

    ঠান্ডা লাগলে হঠাৎ কণ্ঠস্বর কেন বদলে যায় ?

    শ্রমিক আন্দোলনে ৮০ কারখানায় ছুটি ঘোষণা

    শ্রমিক আন্দোলনে ৮০ কারখানায় ছুটি ঘোষণা

    অক্টোবরে রেমিট্যান্স এলো ২৮৭ কোটি ডলার

    অক্টোবরে রেমিট্যান্স এলো ২৮৭ কোটি ডলার

    ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

    ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর