সৌদি আরবের সঙ্গে সিরিয়ার প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর

সৌদি আরব এবং সিরিয়ার মধ্যে প্রতিরক্ষা খাতসহ বিভিন্ন ক্ষেত্রে একটি বড় ধরনের সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মুখে সৌদি আরব যখন নিজেদের নিরাপত্তা জোরদার করছে, ঠিক তখনই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এলো।
সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা রিয়াদ সফরে এসে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন। এক মাসের মধ্যে তাদের এটি দ্বিতীয় সাক্ষাৎ। বৈঠকেই উভয় দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে সামরিক সহযোগিতার এই চুক্তিতে সই হয়।

সামরিক চুক্তির বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, হুথি বিরোধী এই যুদ্ধের প্রেক্ষাপটে সিরিয়া সৌদি আরবকে কী ধরনের সাহায্য করতে পারে, চুক্তিটির মাধ্যমে সেই ভিত্তি তৈরি হলো। এর আগে সিরীয় এক কূটনীতিক জানিয়েছিলেন, দুই দেশের যেকোনো সামরিক কিংবা অভিজ্ঞতা বিনিময় সরকারি চুক্তির মাধ্যমেই সম্পন্ন হবে।
প্রতিরক্ষা ছাড়াও সিরিয়ার অভ্যন্তরীণ উন্নয়ন জোরদার করতে সৌদি আরব ৪০ কোটি ডলারের বেশি ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ২০২৪ সালের শেষ দিকে বাশার আল-আসাদ সরকারের পতনের পর সিরিয়াকে অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে এবং আন্তর্জাতিক অঙ্গনে সম্পর্ক পুনর্গঠনে শুরু থেকেই সহায়তা দিয়ে আসছে সৌদি সরকার।

সূত্র: টাইমস অব ইসরাইল

  • Related Posts

    দ্বিতীয় হ্যাটট্রিক হয়েও হলো না হাসান মাহমুদের

    এই তো সবশেষ আমিরাত সফরেই ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিকের দেখা পেয়েছিলেন হাসান মাহমুদ। তার ঠিক এক টেস্ট পরই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আবার হ্যাটট্রিকের দুয়ারে চলে গিয়েছিলেন তিনি। দুয়ারে চলে গিয়েছিলেন বললেও…

    ৫ খাবারের সঙ্গে ভুলেও খাবেন না চিয়া সিড

    চিয়া সিডকে বলা হয় ‘সুপার ফুড’। স্বাস্থ্যসচেতন মানুষের কাছে বর্তমানে জনপ্রিয় একটি নাম। ছোট ছোট এসব দানায় রয়েছে প্রচুর প্রোটিন, ফাইবার, ভিটামিন বি-১, ক্যালসিয়াম, আয়রন ও অ্যান্টিঅক্সিডেন্ট। নিয়মিত খেলে ওজন…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    দ্বিতীয় হ্যাটট্রিক হয়েও হলো না হাসান মাহমুদের

    দ্বিতীয় হ্যাটট্রিক হয়েও হলো না হাসান মাহমুদের

    ৫ খাবারের সঙ্গে ভুলেও খাবেন না চিয়া সিড

    ৫ খাবারের সঙ্গে ভুলেও খাবেন না চিয়া সিড

    মেসি-ম্যারাডোনার ১০ নম্বর জার্সি নিয়ে নতুন সিদ্ধান্ত নিল আর্জেন্টিনা

    মেসি-ম্যারাডোনার ১০ নম্বর জার্সি নিয়ে নতুন সিদ্ধান্ত নিল আর্জেন্টিনা

    বিনামূল্যে মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ, আবেদন শুরু আজ থেকে

    বিনামূল্যে মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ, আবেদন শুরু আজ থেকে

    শুক্রবার রাজধানীর যেসব মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ

    শুক্রবার রাজধানীর যেসব মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ

    মহাকাশ স্টেশনে বিদ্যুৎ সক্ষমতা বাড়াতে স্পেসওয়াক করলেন দুই নভোচারী

    মহাকাশ স্টেশনে বিদ্যুৎ সক্ষমতা বাড়াতে স্পেসওয়াক করলেন দুই নভোচারী