বন্ধুকে হত্যার দায়ে বাংলাদেশিকে মৃত্যুদণ্ড দিল কুয়েত

স্ত্রীর ছবি ফেসবুকে পোস্ট করার পর তা মুছে ফেলতে অস্বীকৃতি জানানোর জেরে বন্ধুকে হত্যা করেছেন এক বাংলাদেশি প্রবাসী। এ ঘটনায় ওই বাংলাদেশিকে মৃত্যুদণ্ড দিয়েছেন কুয়েতের একটি ফৌজদারি আদালত।
কুয়েতের পাবলিক প্রসিকিউশনের বরাত দিয়ে জানা গেছে, মঙ্গলবার (৩ নভেম্বর) এ রায় ঘোষণা করেন আদালত। সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রীর ছবি প্রকাশকে কেন্দ্র করে বিরোধের জেরে পরিকল্পিতভাবে হত্যার দায়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, নিহত ওই ব্যক্তির সঙ্গে অভিযুক্তের বন্ধুত্ব ছিল। কিন্তু অভিযুক্তের স্ত্রীর ব্যক্তিগত ছবি ফেসবুকে প্রকাশ করার পর তাদের মধ্যে বিরোধ তৈরি হয়। ছবিগুলো মুছে ফেলার জন্য বারবার অনুরোধ করা হলেও বন্ধু তা প্রত্যাখ্যান করেন। এরপরই বন্ধুকে হত্যার পরিকল্পনা করেন অভিযুক্ত।

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, হত্যার উদ্দেশ্যে অভিযুক্ত একটি ছুরি সংগ্রহ করেন। এরপর কর্মস্থলের একটি নির্দিষ্ট স্থানে তার বন্ধু অবস্থান করছেন নিশ্চিত হয়ে বাইরে অপেক্ষা করতে থাকেন।
একপর্যায়ে ভুক্তভোগী বাইরে বেরিয়ে এলে তার ওপর ঝাঁপিয়ে পড়েন অভিযুক্ত। এ সময় তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আদালতের শুনানিতে অভিযুক্ত হত্যার দায় স্বীকার করেন। তিনি জানান, বিরোধ তৈরির আগে নিহত ব্যক্তির সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল।

আদালতে দেওয়া জবানবন্দিতে তিনি বলেন, একবার তার বাসায় বেড়াতে এসে বন্ধু অনুমতি ছাড়াই তার স্ত্রীর ছবি তোলেন। পরে সেই ছবিগুলো ফেসবুকে প্রকাশ করেন।

অভিযুক্তের দাবি, ফেসবুকে ছবিগুলো প্রকাশের পর তার স্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করা শুরু হয়। বিষয়টি জানার পর তিনি বন্ধুকে ছবিগুলো মুছে ফেলার অনুরোধ করেন। কিন্তু বন্ধু সেই অনুরোধ উপেক্ষা করেন।

বরং পরবর্তী সময়ে তার স্ত্রীর আরও ছবি ফেসবুকে প্রকাশ করেন ওই বন্ধু। এতে অভিযুক্ত ও তার স্ত্রীর মধ্যে উত্তেজনা ও পারিবারিক অশান্তি তৈরি হয় বলে আদালতে জানান তিনি।
অভিযুক্ত আরও বলেন, এ ঘটনাকে কেন্দ্র করে তার মধ্যে প্রতিশোধ নেওয়ার মনোভাব তৈরি হয়। একপর্যায়ে বন্ধুকে হত্যার পরিকল্পনা করেন এবং সেই পরিকল্পনা অনুযায়ী হামলা চালিয়ে তাকে হত্যা করেন।

সব তথ্য-প্রমাণ ও অভিযুক্তের স্বীকারোক্তি পর্যালোচনা করে আদালত তাকে ইচ্ছাকৃত ও পূর্বপরিকল্পিত হত্যার দায়ে দোষী সাব্যস্ত করেন। পরে তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

তথ্যসূত্র: গলফ নিউজ

  • Related Posts

    জীবনসঙ্গীর মধ্যে যে পাঁচ গুণ চান সাই পল্লবী

    পর্দায় ‘রামায়ণ’ মহাকাব্যের নায়ক রামের সঙ্গী সীতা। তবে বাস্তব জীবনে নিজের জীবনসঙ্গী কেমন চান দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী? সম্প্রতি জনপ্রিয় অনুষ্ঠান ‘কৌন বনেগা ক্রোড়পতি’র মঞ্চে এ প্রশ্নের উত্তর দিয়েছেন অভিনেত্রী।…

    সাফ চ্যাম্পিয়নশিপের সব ম্যাচ দেখা যাবে টি স্পোর্টস-এ

    ঢাকা জাতীয় স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচ দিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলের ১৫তম আসরের পর্দা উঠবে আগামীকাল (৫ নভেম্বর)। উদ্বোধনী দিনে স্বাগতিক বাংলাদেশও খেলতে নামবে। মাঠের লড়াইয়ের পাশাপাশি দর্শকদের আগ্রহের কেন্দ্রে রয়েছে টুর্নামেন্টের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    জীবনসঙ্গীর মধ্যে যে পাঁচ গুণ চান সাই পল্লবী

    জীবনসঙ্গীর মধ্যে যে পাঁচ গুণ চান সাই পল্লবী

    সাফ চ্যাম্পিয়নশিপের সব ম্যাচ দেখা যাবে টি স্পোর্টস-এ

    সাফ চ্যাম্পিয়নশিপের সব ম্যাচ দেখা যাবে টি স্পোর্টস-এ

    রোনালদোর বিদায়ে বিপুল আর্থিক ক্ষতির মুখে পর্তুগাল

    রোনালদোর বিদায়ে বিপুল আর্থিক ক্ষতির মুখে পর্তুগাল

    স্ত্রীসহ শ্বশুরবাড়ির ৬ সদস্যকে হত্যার পর শহরে ছড়িয়ে দিলেন লাশের টুকরো!

    স্ত্রীসহ শ্বশুরবাড়ির ৬ সদস্যকে হত্যার পর শহরে ছড়িয়ে দিলেন লাশের টুকরো!

    অ্যালুমিনিয়ামের হাঁড়িতে রান্না খাবারে মিলল বিষাক্ত সিসা

    অ্যালুমিনিয়ামের হাঁড়িতে রান্না খাবারে মিলল বিষাক্ত সিসা

    আরও ৩ রিমোট সেন্সিং স্যাটেলাইট উৎক্ষেপণ করল চীন

    আরও ৩ রিমোট সেন্সিং স্যাটেলাইট উৎক্ষেপণ করল চীন