মেসি-ম্যারাডোনার ১০ নম্বর জার্সি নিয়ে নতুন সিদ্ধান্ত নিল আর্জেন্টিনা

ফুটবলের ১০ নম্বর জার্সি সবসময়ই আইকনিক। এই জার্সি পরে বিশ্বজয় করেছেন দিয়েগো ম্যারাডোনা। এরপর লিওনেল মেসিও সর্বজয় করেছেন এই জার্সি পরেই। সবশেষ অক্টোবর মাসে মেসি বিদায় বলেছেন ফুটবলকে। এরপর থেকেই জল্পনা, তার ফেলে যাওয়া ১০ নম্বর জার্সি কাকে দেবে আর্জেন্টিনা।
সে নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি। আর্জেন্টিনার জাতীয় দলের আইকনিক ১০ নম্বর জার্সি এবারের উইন্ডোতেই নতুন উত্তরসূরি খুঁজে পাচ্ছে না। প্রায় দুই দশক ধরে এই জার্সি পরেছেন লিওনেল মেসি। আসন্ন ফিফা আন্তর্জাতিক বিরতিতে দুটি প্রীতি ম্যাচেই জার্সিটি খালি থাকবে। কোচিং স্টাফ এই সিদ্ধান্ত নিয়েছে।

গত মাসে এল মনুমেন্তালে বেনিনের বিপক্ষে মেসির বিদায়ি ম্যাচ ছিল। এর পর থেকে আর্জেন্টিনা নতুন অধ্যায় শুরু করছে। এখন সবার নজর, কে হবেন এই কিংবদন্তি জার্সির উত্তরসূরি।
আলবিসেলেস্তেরা ১৪ নভেম্বর বুয়েনস আইরেসের লা বোম্বোনেরায় উরুগুয়ের বিপক্ষে খেলবে। ১৭ নভেম্বর তাদের প্রতিপক্ষ কোস্টারিকা। তবে মেসির উত্তরসূরি কে হবেন, এ প্রশ্নের উত্তর আপাতত অপেক্ষাতেই থাকছে।

টিওয়াইসি স্পোর্টসের খবর অনুযায়ী, প্রীতি ম্যাচে ১ থেকে ১১ নম্বর জার্সি বণ্টন বাধ্যতামূলক নয়। তাই প্রধান কোচ লিওনেল স্কালোনি ও তার স্টাফ ঠিক করেছেন, এই বিরতিতে কাউকেই জার্সিটি দেওয়া হবে না। সিদ্ধান্ত আসবে ২০২৭ সালে। তখন আবার শুরু হবে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাই।
এই জার্সি পাওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন নিকো পাজ। ইতালিয়ান ক্লাব কোমোতে দারুণ সময় কাটছে এই আক্রমণাত্মক মিডফিল্ডারের। জাতীয় দলের সাম্প্রতিক ম্যাচগুলোতেও তিনি ছাপ ফেলেছেন। বলিভিয়া, বুরকিনা ফাসো ও বেনিনের বিপক্ষে তিনটি প্রীতি ম্যাচেই তিনি গোল করেছেন। বলিভিয়ার বিপক্ষে একটি অ্যাসিস্টও করেছেন।

তবে দৌড়ে শুধু পাজ নন। লিভারপুলের মিডফিল্ডার আলেক্সিস ম্যাক অ্যালিস্টারও আছেন। ক্লাব পর্যায়ে আগে ১০ নম্বর পরেছেন তিনি।

আর্জেন্টিনার নতুন অধিনায়ক ক্রিশ্চিয়ান রোমেরোর মত অবশ্য হুলিয়ান আলভারেজের দিকে। তাকেই ১০ নম্বর জার্সি দিতে চান তিনি। শেষমেশ কে এই জার্সি পাবেন, সেটাই এখন দেখার বিষয়।

  • Related Posts

    বিনামূল্যে মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ, আবেদন শুরু আজ থেকে

    সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। বৃহস্পতিবার বোয়েসেল এক বিজ্ঞপ্তিতে জানায়, মালয়েশিয়ার ‘ডিএইচএল…

    শুক্রবার রাজধানীর যেসব মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ

    ছুটির দিনে পরিবার নিয়ে কোথাও ঘুরতে যাওয়া কিংবা নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে মার্কেটে যাওয়ার আগে জেনে নেওয়া যাক শুক্রবার রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট, মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ থাকবে। বন্ধ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    মেসি-ম্যারাডোনার ১০ নম্বর জার্সি নিয়ে নতুন সিদ্ধান্ত নিল আর্জেন্টিনা

    মেসি-ম্যারাডোনার ১০ নম্বর জার্সি নিয়ে নতুন সিদ্ধান্ত নিল আর্জেন্টিনা

    বিনামূল্যে মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ, আবেদন শুরু আজ থেকে

    বিনামূল্যে মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ, আবেদন শুরু আজ থেকে

    শুক্রবার রাজধানীর যেসব মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ

    শুক্রবার রাজধানীর যেসব মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ

    মহাকাশ স্টেশনে বিদ্যুৎ সক্ষমতা বাড়াতে স্পেসওয়াক করলেন দুই নভোচারী

    মহাকাশ স্টেশনে বিদ্যুৎ সক্ষমতা বাড়াতে স্পেসওয়াক করলেন দুই নভোচারী

    ৪৪০ হুথি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি ইয়েমেনি বাহিনীর

    ৪৪০ হুথি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি ইয়েমেনি বাহিনীর

    আজকের খেলা: ০৬ নভেম্বর ২০২৬

    আজকের খেলা: ০৬ নভেম্বর ২০২৬