আজ কেমন থাকবে ঢাকার আবহাওয়া

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ পরিষ্কার এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শনিবার (৭ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে সংস্থাটি।

পূর্বাভাসে বলা হয়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ পরিষ্কার এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, শনিবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৭৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

শুক্রবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
এতে আরও জানানো হয়, শনিবার ঢাকায় সূর্যাস্ত হবে বিকাল ৫টা ১৬ মিনিটে। রোববার (৮ নভেম্বর) সূর্যোদয় হবে ভোর ৬টা ৯ মিনিটে।

এদিকে, আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবার্তা নেই। এ সময়ে নদীবন্দরগুলোকে কোনো সংকেতও দেখাতে হবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

  • Related Posts

    আরও ৪ দেশের নাগরিকদের জন্য পর্যটন ভিসার সুযোগ বাড়াল সৌদি

    পর্যটন ভিসার আওতা সম্প্রসারণ করেছে সৌদি আরব। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আরও চার দেশের নাগরিকরা দেশটিতে ভ্রমণের জন্য পর্যটন ভিসার আবেদন করতে পারবেন। এর ফলে পর্যটন, ধর্মীয় কার্যক্রম, বিনোদন ও ব্যবসায়িক…

    টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন মোহাম্মদ শামি

    টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ভারতের পেসার মোহাম্মদ শামি। শুক্রবার ইনস্টাগ্রামে এক ভিডিও দিয়ে তিনি এ ঘোষণা দিয়েছেন। বর্তমানে ৩৬ বছর বয়সী শামি ২০১৩ সালের নভেম্বরে টেস্ট অভিষেকের স্বাদ পেয়েছিলেন,…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    আজ কেমন থাকবে ঢাকার আবহাওয়া

    আজ কেমন থাকবে ঢাকার আবহাওয়া

    আরও ৪ দেশের নাগরিকদের জন্য পর্যটন ভিসার সুযোগ বাড়াল সৌদি

    আরও ৪ দেশের নাগরিকদের জন্য পর্যটন ভিসার সুযোগ বাড়াল সৌদি

    টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন মোহাম্মদ শামি

    টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন মোহাম্মদ শামি

    দুর্গাপুরে ভারতীয় ১৭টি ষাঁড়-বাছুরসহ পাঁচজন গ্রেফতার

    দুর্গাপুরে ভারতীয় ১৭টি ষাঁড়-বাছুরসহ পাঁচজন গ্রেফতার

    আজকের নামাজের সময়সূচি

    আজকের নামাজের সময়সূচি

    আজকের খেলা: ০৭ নভেম্বর ২০২৬

    আজকের খেলা: ০৭ নভেম্বর ২০২৬