শাহ আমানতে দুবাইফেরত যাত্রীর কাছ থেকে ৪০ কেজি বিউটি ক্রিম জব্দ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর ব্যাগেজ থেকে ৪০ কেজি ওজনের ১ হাজার ৩০০ পিস নিষিদ্ধ ‘ফ্রেস অ্যান্ড হোয়াইট’ বিউটি ক্রিম জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব ক্রিমের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন কর্মকর্তারা। এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই-চট্টগ্রাম (বিজি-১৪৮) ফ্লাইটে আসা মোহাম্মদ জাহেদ নামের ওই যাত্রীর ব্যাগেজ স্ক্যান ও তল্লাশি করে এসব ক্রিম পাওয়া যায়।

কাস্টমস গোয়েন্দা কর্তৃপক্ষ জানিয়েছে, নিষিদ্ধ এসব প্রসাধনী আমদানি করা প্রযোজ্য আমদানি নীতি আদেশের সুস্পষ্ট লঙ্ঘন। জব্দকৃত চালানটি পরবর্তী ব্যবস্থার জন্য বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। এগুলো ধ্বংসযোগ্য পণ্য হওয়ায় এর বিপরীতে কোনো রাজস্ব আয় প্রযোজ্য নয়। তবে ওই যাত্রী প্রথমবারের মতো এ ধরনের ঘটনায় জড়িত থাকায় তাকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।

  • Related Posts

    দুই মাসের সফর শেষে নতুন সিনেমায় ফিরছেন শাকিব

    ঢাকাই চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়ক শাকিব খান। নানা কাজে খুব কম সময়েই ঢাকায় থাকেন এই ঢালিউড অভিনেতা। সম্প্রতি দুই মাসের যুক্তরাষ্ট্র সফর শেষ করে তিনি ঢাকায় ফিরেন। তবে খুব বেশি…

    হৃদয়ের সবকিছুই ছিল অসাধারণ: টাইগার কোচ

    ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ দ্বিতীয় ও শেষ টেস্টে দুর্দান্ত ডাবল সেঞ্চুরি করে বাংলাদেশকে ম্যাচের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সুযোগ করে দিয়েছেন তাওহীদ হৃদয়। এই ইনিংসের পর বাংলাদেশ দলের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    দুই মাসের সফর শেষে নতুন সিনেমায় ফিরছেন শাকিব

    দুই মাসের সফর শেষে নতুন সিনেমায় ফিরছেন শাকিব

    হৃদয়ের সবকিছুই ছিল অসাধারণ: টাইগার কোচ

    হৃদয়ের সবকিছুই ছিল অসাধারণ: টাইগার কোচ

    শাহ আমানতে দুবাইফেরত যাত্রীর কাছ থেকে ৪০ কেজি বিউটি ক্রিম জব্দ

    শাহ আমানতে দুবাইফেরত যাত্রীর কাছ থেকে ৪০ কেজি বিউটি ক্রিম জব্দ

    সড়ক দুর্ঘটনায় সৌদিতে নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

    সড়ক দুর্ঘটনায় সৌদিতে নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

    ডেঙ্গু জ্বর কমার পরই বাড়তে পারে বিপদ, যেসব লক্ষণে সতর্কতা জরুরি

    ডেঙ্গু জ্বর কমার পরই বাড়তে পারে বিপদ, যেসব লক্ষণে সতর্কতা জরুরি

    এক দশকের পর ‘ভেন্টিলেটর’ সিনেমার সিক্যুয়েল নিয়ে ফিরছেন প্রিয়াঙ্কা

    এক দশকের পর ‘ভেন্টিলেটর’ সিনেমার সিক্যুয়েল নিয়ে ফিরছেন প্রিয়াঙ্কা