মহাকাশ থেকে চমৎকার লাল-সবুজ অরোরার ভিডিও শেয়ার করলেন নভোচারী

মহাকাশ থেকে আকাশে উজ্জ্বল লাল ও সবুজ রঙের অরোরার (মেরুপ্রভা) একটি চমৎকার টাইম-ল্যাপস ভিডিও শেয়ার করেছেন নভোচারী ডন পেটিট। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এই ভিডিওতে দেখা যায়, আকাশে রঙিন আলোর একটি প্রাকৃতিক প্রদর্শনী চলছে। উজ্জ্বল সবুজ আলোর মধ্যে হঠাৎ করেই লাল রঙের অরোরার ঝলকানি দেখা যাচ্ছে, যা একটু পরই মিলিয়ে যাচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি শেয়ার করে পেটিট এটাকে ‘প্রাকৃতিক আলোর প্রদর্শনী’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, অরোরার এই রূপ প্রতিনিয়ত বদলাচ্ছে এবং ভিডিওটির বেশির ভাগ অংশ জুড়েই রয়েছে উজ্জ্বল সবুজ আলো। এই সবুজ আলোর মধ্যে কিছুক্ষণের জন্য উঁচুতে থাকা লাল অরোরাগুলো দেখা গেছে, যা খুব দ্রুতই আবার মিলিয়ে যায়।

পেটিট জানান, দর্শকরা সবুজ আলোর সাগরের মধ্যে একটু ভালোভাবে খেয়াল করলেই লাল অরোরার এই ঝলক দেখতে পাবেন। বজ্রপাতের সময় হওয়া ‘স্প্রাইট’ বা লাল আলোর ঝলকানির সঙ্গে অরোরার এই সংক্ষিপ্ত উপস্থিতির তুলনা করেছেন তিনি। অরোরার এই অপরূপ দৃশ্য দেখতে পেয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে এই নভোচারী আরও বলেন, অরোরা দেখার এই অভিজ্ঞতা কখনোই পুরোনো হয় না।

ডন পেটিটের এই পোস্টটি অনলাইনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। নেটিজেনরা এই প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে বিভিন্ন মন্তব্য করেছেন। একজন লিখেছেন, মহাকাশ থেকে দেখা অরোরার দৃশ্য, যেখানে সবুজের মধ্য দিয়ে লাল আলোর রেখা মিলিয়ে যাচ্ছে—অসাধারণ! আরেকজন মন্তব্য করেছেন, আমি সারা দিন ধরে এ ধরনের দৃশ্য দেখতে পারি। তৃতীয় এক ব্যবহারকারী দৃশ্যটিকে ‘মিলিয়ন ডলারের ভিউ’ বা অমূল্য বলে বর্ণনা করেছেন।

  • Related Posts

    ব্লুটুথে বড় পরিবর্তন, ডেটা আদান-প্রদানের গতি বাড়ছে প্রায় চার গুণ

    ওয়্যারলেস প্রযুক্তির জগতে নতুন সংযোজন আনছে ব্লুটুথ। ডিভাইসের মধ্যে দ্রুত ডেটা আদান-প্রদানের সুবিধা দিতে ব্লুটুথ হাই ডেটা থ্রুপুট (এইচডিটি) নামে নতুন ফিচার অনুমোদন করেছে ব্লুটুথ প্রযুক্তির নিয়ন্ত্রক সংস্থা ব্লুটুথ স্পেশাল…

    রমজান আসার আগেই গড়ে তুলুন এই ৮ স্বাস্থ্যকর অভ্যাস

    রমজান কেবল না খেয়ে থাকার মাস নয়; এটি আত্মশুদ্ধি, সংযম, ইবাদত ও জীবনযাপনে ইতিবাচক পরিবর্তন আনার এক বিশেষ সুযোগ। পবিত্র এই মাসে শরীর ও মনকে সুন্দরভাবে প্রস্তুত রাখতে শেষ মুহূর্ত…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ব্লুটুথে বড় পরিবর্তন, ডেটা আদান-প্রদানের গতি বাড়ছে প্রায় চার গুণ

    ব্লুটুথে বড় পরিবর্তন, ডেটা আদান-প্রদানের গতি বাড়ছে প্রায় চার গুণ

    রমজান আসার আগেই গড়ে তুলুন এই ৮ স্বাস্থ্যকর অভ্যাস

    রমজান আসার আগেই গড়ে তুলুন এই ৮ স্বাস্থ্যকর অভ্যাস

    নেইল পলিশ ব্যবহারে বন্ধ্যত্ব থেকে ক্যানসারের ঝুঁকি?

    নেইল পলিশ ব্যবহারে বন্ধ্যত্ব থেকে ক্যানসারের ঝুঁকি?

    সংহতি দিবসে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ১৫

    সংহতি দিবসে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ১৫

    মহাকাশ থেকে চমৎকার লাল-সবুজ অরোরার ভিডিও শেয়ার করলেন নভোচারী

    মহাকাশ থেকে চমৎকার লাল-সবুজ অরোরার ভিডিও শেয়ার করলেন নভোচারী

    দুই মাসের সফর শেষে নতুন সিনেমায় ফিরছেন শাকিব

    দুই মাসের সফর শেষে নতুন সিনেমায় ফিরছেন শাকিব