বাগেরহাটে ৯৭৩০ পিস ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ জাহিদুল ইসলাম ওরফে কালাম (৩৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। রবিবার ভোরে উপজেলার বারইখালী গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জাহিদুল ইসলাম ওরফে কালাম পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বেতমোর রাজপাড়া এলাকার রতন হাওলাদারের ছেলে।

র‌্যাব-৬ জানায়, মোরেলগঞ্জ উপজেলার বারইখালী গ্রামে বিপুল পরিমান ইয়াবাসহ এক মাদক কারবারি অবস্থান করছে এমন গোপন খবর আসে র‌্যাবের কাছে। এর ভিত্তিতে রবিবার ভোরে অভিযান চালিয়ে জাহিদুল ইসলাম কামালকে গ্রেপ্তার করে তার কাছ থেকে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী উদ্ধার করা ইয়াবাগুলো জব্দ করা হয়। গ্রেপ্তর জাহিদুল ইসলামের বিরুদ্ধে কক্সবাজারের টেকনাফ ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানায় মাদক সংক্রান্ত তিনটি মামলা রয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা ইয়াবাসহ তাকে মোরেলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-৬।

  • Related Posts

    সুস্থ থাকতে সকালে মেনে চলুন এই ৫ অভ্যাস

    সকালে ঘুম থেকে ওঠার পর কী করছেন, তার প্রভাব পড়তে পারে আপনার সারাদিনের কাজের ক্ষমতা ও সুস্থতায়। তাড়াহুড়ায় নাশতা বাদ দেওয়া, দীর্ঘক্ষণ বসে থাকা কিংবা রাতের ঘুমের ঘাটতি দিনের শুরুতেই…

    কাল ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন , কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে সরঞ্জাম

    আগামীকাল ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন। ভোটগ্রহণের প্রস্তুতি হিসেবে আজ বুধবার কেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম। বুধবার সকালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিভিন্ন ভোটকেন্দ্রের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    সুস্থ থাকতে সকালে মেনে চলুন এই ৫ অভ্যাস

    সুস্থ থাকতে সকালে মেনে চলুন এই ৫ অভ্যাস

    কাল ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন , কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে সরঞ্জাম

    কাল ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন , কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে সরঞ্জাম

    নিজের আমলের হিসাব অন্যকে জানানো কি ঠিক? ইসলামে যা বলা হয়েছে

    নিজের আমলের হিসাব অন্যকে জানানো কি ঠিক? ইসলামে যা বলা হয়েছে

    কানাডার অভিবাসন নীতিতে পরিবর্তন, দুশ্চিন্তায় অভিবাসনপ্রত্যাশীরা

    কানাডার অভিবাসন নীতিতে পরিবর্তন, দুশ্চিন্তায় অভিবাসনপ্রত্যাশীরা

    চাঁদা না পেয়ে ইউপি সদস্যকে মারধর বিএনপি নেতার

    চাঁদা না পেয়ে ইউপি সদস্যকে মারধর বিএনপি নেতার

    তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৫ ডিগ্রি

    তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৫ ডিগ্রি