বাংলাদেশ অস্ট্রেলিয়াকে টানা ৪ সেশনে ‘হারাল’

টেস্ট সেশন বাই সেশন খেলা। প্রতি সেশন ধরে ধরে ছোট ছোট জয় আদায় করে নিতে হয়, তাহলেই পাল্লাটা একটু একটু করে ভারি হতে থাকে নিজেদের দিকে।
ডারউইন টেস্টের প্রথম চার সেশনে কাজটা ভালোভাবেই সামলেছে বাংলাদেশ। প্রথম দিনের তিনটি সেশনেই দাপট দেখিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়ার ওপর। দৃশ্যটা দ্বিতীয় দিনেও বদলায়নি। দিনের প্রথম সেশনেও আধিপত্য দেখাল সফরকারীরা। অস্ট্রেলিয়াকে টানা ৪ সেশনে ‘হারাল’ বাংলাদেশ।

দিনের শুরুটা বাংলাদেশ করেছিল অস্ট্রেলিয়া থেকে ১০২ রান পিছিয়ে থেকে। আগের দিন ৩২ রান নিয়ে শেষ করা তানজিদ হাসান তামিম আজ শুরু থেকেই ছিলেন বেশ সাবলীল। ড্রিংকস ব্রেকের আগেই ক্যারিয়ারের প্রথম ফিফটির দেখা পেয়ে যান তিনি।
ভাগ্যকেও পাশে পেয়েছেন তিনি। আগের দিন নাথান লায়ন তার ক্যাচ ফেলেছিলেন। আজ লায়নের বলে স্মিথের হাত ফসকে বেরিয়ে যায় তার দেওয়া সুযোগটা।

ওপাশে মুমিনুল হকও ধীরে ধীরে এগোচ্ছিলেন ফিফটির দিকে। তবে বিরতির পর এক মুহূর্তের মনোযোগের ঘাটতির ফলেই হয়তো, সেটা আর পাওয়া হলো না তার। জশ হ্যাজেলউডের অফ স্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি। ভাঙে ১০২ রানের দারুণ এক জুটি।

তবে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এসে পরিস্থিতিটা সামলেছেন। আর কোনো ভুলচুক হতে দেননি। ২৮ রানে অপরাজিত আছেন তিনি। ওপাশে তামিমের রান ৭৪। দুজনের তৃতীয় উইকেট জুটি ইতোমধ্যেই তুলে ফেলেছে ৪৩ রান।

দলের রান এখন ১৮১। আর ১৮ রান হলেই অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসের লিড ধরা দেবে বাংলাদেশের হাতে। সে অপেক্ষায় থেকেই মধ্যাহ্ন বিরতিতে গেছে সফরকারীরা।

  • Related Posts

    দেশের মাটিতে ৩ ম্যাচ খেলবে আর্জেন্টিনা, মেসি কি খেলবেন?

    বিশ্বকাপের পর এবার নিজের দেশে খেলবে আর্জেন্টিনা জাতীয় দল। ফিফার সেপ্টেম্বর-অক্টোবর আন্তর্জাতিক বিরতিতে (২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর) তিনটি প্রীতি ম্যাচ খেলবে কোচ লিওনেল স্কালোনির শিষ্যরা। এখনও আনুষ্ঠানিক ঘোষণা না…

    এমি অ্যাওয়ার্ডে পুরস্কার উঠল যাদের হাতে

    ৭৮তম এমি অ্যাওয়ার্ডসে বাজিমাত করেছে অ্যাপল টিভির নতুন ধারাবাহিক (ড্রামা সিরিজ) ‘উইডোজ বে’। এবারের আসরে মোট ১৯টি মনোনয়ন থেকে ১৪টি পুরস্কার জিতে সবচেয়ে সফল ধারাবাহিকের জায়গা দখল করেছে এটি। হাস্যরসাত্মক…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    দেশের মাটিতে ৩ ম্যাচ খেলবে আর্জেন্টিনা, মেসি কি খেলবেন?

    দেশের মাটিতে ৩ ম্যাচ খেলবে আর্জেন্টিনা, মেসি কি খেলবেন?

    এমি অ্যাওয়ার্ডে পুরস্কার উঠল যাদের হাতে

    এমি অ্যাওয়ার্ডে পুরস্কার উঠল যাদের হাতে

    সাত বছর পর ঘরোয়া ক্রিকেটে বাবর আজম

    সাত বছর পর ঘরোয়া ক্রিকেটে বাবর আজম

    ভারত থেকে আমদানিকৃত গুজরাটি ইলিশের বিশেষত্ব

    ভারত থেকে আমদানিকৃত গুজরাটি ইলিশের বিশেষত্ব

    মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র

    মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র

    বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

    বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার