কলকাতার নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ আগুনে নিহত ৯

কলকাতার নিউ মার্কেট এলাকার ফ্রি স্কুল স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত নয়জন নিহত হয়েছেন।

মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টার দিকে ‘শিখা ইন’ নামের ওই আবাসিক হোটেলে আগুন লাগে। অগ্নিকাণ্ডের সময় হোটেলের অধিকাংশ অতিথি ঘুমিয়ে ছিলেন।

খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। আহত ছয়জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে হোটেলের বিভিন্ন কক্ষে ধোঁয়া ছড়িয়ে পড়ায় দম বন্ধ হয়ে হতাহতের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান ফায়ার সার্ভিসের ডিজি অনুজ শর্মা। অগ্নিকাণ্ডের কারণ ও হতাহতদের বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।

হাসপাতাল সূত্রে খবর, মৃতদের শরীরে পোড়া বা ঝলসে যাওয়ার চিহ্ন তেমন নেই। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, শ্বাসরোধ হয়ে তাঁদের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পরই মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে। কয়েকজনের অবস্থা এখনও আশঙ্কাজনক।

  • Related Posts

    থানচির বলিপাড়া বাজারে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১২ দোকান

    বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০-১২টি দোকান পুড়ে গেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোররাতে এ ঘটনা ঘটে। বলিপাড়া ৩৮ বিজিবি ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ…

    দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের জন্য জরুরি নির্দেশনা

    মাঠ পর্যায়ে ভূমি সেবা আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করতে দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক ডিজিটাল হাজিরা ডিভাইস স্থাপনের নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়। একই সঙ্গে এসব অফিসের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    থানচির বলিপাড়া বাজারে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১২ দোকান

    থানচির বলিপাড়া বাজারে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১২ দোকান

    দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের জন্য জরুরি নির্দেশনা

    দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের জন্য জরুরি নির্দেশনা

    রেনশ-এলিস দাপটে বড় জয়ে সিরিজ শুরু অস্ট্রেলিয়ার

    রেনশ-এলিস দাপটে বড় জয়ে সিরিজ শুরু অস্ট্রেলিয়ার

    আজ একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ

    আজ একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ

    সকালের নাস্তায় যেসব খাবারে বাড়তে পারে রক্তে শর্করা

    সকালের নাস্তায় যেসব খাবারে বাড়তে পারে রক্তে শর্করা

    আজকের স্বর্ণের দাম

    আজকের স্বর্ণের দাম