অপ্রতিম হত্যা- চার আসামির দুজন যাচ্ছে কিশোর সংশোধনাগারে

কুমিল্লায় স্কুলছাত্র ইশিয়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যা মামলায় গ্রেপ্তার চার আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। তাদের মধ্যে বয়স কম হওয়ায় মোজাম্মেল হোসেন ফাহাদ (১৫) ও কামরুল হাসানকে (১৬) গাজীপুরের টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। অপর দুই আসামি তুহিন (১৯) ও সিয়াম (১৯) কুমিল্লা কারাগারে থাকবেন।

রবিবার রাতে অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও সদর দক্ষিণ মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, চার আসামিকে কুমিল্লা কারাগার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। আদালতের অনুমতি অনুযায়ী, দুই কিশোরকে সোমবার গাজীপুরের টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হবে। অপর দুই আসামি তুহিন ও সিয়াম কুমিল্লা কারাগারে থাকবেন।

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. শাহ আলম খান বলেন, পুলিশ রোববার রাতে হত্যা মামলায় চার আসামিকে কারাগারে হস্তান্তর করেছে। তাদের মধ্যে দুই কিশোরকে সোমবার টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হবে।

এর আগে রোববার দুপুরে সংবাদ সম্মেলনে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই অপ্রতিমকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

এদিকে রোববার রাতে সিয়াম ছাড়া অপর তিন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছেন আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ সাদেকুর রহমান।

প্রসঙ্গত, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতিম গত শুক্রবার নিখোঁজ হয়। পরে শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসসংলগ্ন লালমাই সানন্দা পাহাড় এলাকার জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

  • Related Posts

    রোনালদোর বিদায়ে বিপুল আর্থিক ক্ষতির মুখে পর্তুগাল

    ক্রিশ্চিয়ানো রোনালদোকে হারানো মানে শুধু একজন তারকা ফুটবলারকে হারানো নয়, পর্তুগালের জন্য এটি বড় ধরনের বাণিজ্যিক ধাক্কাও। জাতীয় দল থেকে রোনালদোর বিদায়ের ফলে আন্তর্জাতিক বিপণন, জার্সি বিক্রি ও বিদেশি দর্শকদের…

    স্ত্রীসহ শ্বশুরবাড়ির ৬ সদস্যকে হত্যার পর শহরে ছড়িয়ে দিলেন লাশের টুকরো!

    ভারতের বেঙ্গালুরুতে পারিবারিক বিরোধের জেরে স্ত্রীসহ শ্বশুরবাড়ির ছয় সদস্যকে হত্যার অভিযোগ উঠেছে এক ক্যাবচালকের বিরুদ্ধে। হত্যার পর প্রমাণ লোপাট করতে মরদেহের বিভিন্ন অংশ শহরের একাধিক স্থানে ফেলে দেন তিনি। এ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    রোনালদোর বিদায়ে বিপুল আর্থিক ক্ষতির মুখে পর্তুগাল

    রোনালদোর বিদায়ে বিপুল আর্থিক ক্ষতির মুখে পর্তুগাল

    স্ত্রীসহ শ্বশুরবাড়ির ৬ সদস্যকে হত্যার পর শহরে ছড়িয়ে দিলেন লাশের টুকরো!

    স্ত্রীসহ শ্বশুরবাড়ির ৬ সদস্যকে হত্যার পর শহরে ছড়িয়ে দিলেন লাশের টুকরো!

    অ্যালুমিনিয়ামের হাঁড়িতে রান্না খাবারে মিলল বিষাক্ত সিসা

    অ্যালুমিনিয়ামের হাঁড়িতে রান্না খাবারে মিলল বিষাক্ত সিসা

    আরও ৩ রিমোট সেন্সিং স্যাটেলাইট উৎক্ষেপণ করল চীন

    আরও ৩ রিমোট সেন্সিং স্যাটেলাইট উৎক্ষেপণ করল চীন

    মরিশাসে কাচের বাক্স চাপায় প্রাণ গেল ৩ বাংলাদেশির

    মরিশাসে কাচের বাক্স চাপায় প্রাণ গেল ৩ বাংলাদেশির

    ১১ বছর পর গান গেয়ে, তীব্র সমালোচনার মুখে সালমান খান

    ১১ বছর পর গান গেয়ে, তীব্র সমালোচনার মুখে সালমান খান