আইফেল টাওয়ারের সামনে রাজকীয় সাজে ঐশ্বরিয়া

আবারও প্রমাণ হলো, বয়স শুধুই একটি সংখ্যা আর রূপের রানী একজনই—তিনি বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই। সম্প্রতি বিশ্বখ্যাত প্যারিস ফ্যাশন উইকে নিজের অসামান্য সৌন্দর্য ও রাজকীয় উপস্থিতি দিয়ে পুরো ফ্যাশন দুনিয়াকে মন্ত্রমুগ্ধ করে দিলেন এই বি টাউন সুন্দরী।

গত ২৮ সেপ্টেম্বর প্যারিসের ঐতিহ্যবাহী প্লেস জোফ্রে-তে আয়োজিত ‘লরিয়াল প্যারিস লে ডেফিলে’-র জমকালো শো-তে র‍্যাম্প মাতিয়েছেন ঐশ্বরিয়া।

রানওয়েতে বিশ্বখ্যাত সিরিয়ান ফ্যাশন ব্র্যান্ড ‘ইয়ারা শুমেকার’-এর কাস্টম অল-ব্ল্যাক ভেলভেট গাউন পরে হাজির হন তিনি। থ্রি-ডি ফ্রিঞ্জ ওয়ার্ক এবং মুক্তা-ক্রিস্টাল খচিত কেপের সঙ্গে ঐশ্বরিয়ার এই অল-ব্ল্যাক রূপ যেন এক রাজকীয় অনুভূতির জন্ম দিয়েছিল।

সবার নজর কেড়েছে ঐশ্বরিয়ার সম্পূর্ণ নতুন হেয়ারস্টাইল ও লুক। চুলে ফায়ারি রেড বা গাঢ় লাল রঙের হাইলাইট এবং ঠোঁটে বোল্ড রেড লিপস্টিক পরে যখন তিনি র‍্যাম্পে হাঁটেন, তখন ভক্তদের চোখ ধাঁধানো ছাড়া উপায় ছিল না। মাথায় ডায়মন্ডের রাজমুকুট ও আঙুলে হীরের আংটিতে যেন রূপকথার রাজকন্যা হয়ে উঠেছিলেন তিনি।

ফ্যাশনভিত্তিক জনপ্রিয় সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ‘ডায়েট সব্য’ ঐশ্বরিয়ার ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘১৯৯৪ সালে বিশ্বসুন্দরী হওয়ার পর থেকে সৌন্দর্য ও সম্মোহনের যে ফর্মুলা তিনি তৈরি করেছিলেন, আজ ৩২ বছর পর ২০২৬ সালেও তিনি ঠিক ততটাই নিখুঁত ও অনুপম।’

লরিয়াল প্যারিসের বিশ্বব্যাপী ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে ঐশ্বরিয়ার সঙ্গে রানওয়ে ভাগ করে নিয়েছেন কেন্ডাল জেনার, ইভা লংগোরিয়া, ভায়োলা ডেভিস এবং কারা দেলেভিঞ্জনের মতো বিশ্বের শীর্ষস্থানীয় আন্তর্জাতিক সব মডেল ও তারকারা।

  • Related Posts

    সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৪র্থ বৈঠক

    ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির চতুর্থ বৈঠক কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে আজ সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে কমিটির সদস্য ও জাতীয় সংসদের…

    হবিগঞ্জে ১ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট

    হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট সড়কে চলাচলকারী বাস মৌলভীবাজারে আটক এবং পরিবহণ শ্রমিকদের নির্যাতনের প্রতিবাদে ১ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ। মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৪র্থ বৈঠক

    সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৪র্থ বৈঠক

    হবিগঞ্জে ১ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট

    হবিগঞ্জে ১ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট

    দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি

    দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি

    মেঘনায় দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩৫

    মেঘনায় দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩৫

    আইফেল টাওয়ারের সামনে রাজকীয় সাজে ঐশ্বরিয়া

    আইফেল টাওয়ারের সামনে রাজকীয় সাজে ঐশ্বরিয়া

    খাল খনন না করেই ৩০ লাখ টাকার বিল!

    খাল খনন না করেই ৩০ লাখ টাকার বিল!