আজ মাস্টার্সের ভর্তির আবেদন শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) বিকাল ৪টা থেকে অনলাইনে ভর্তির প্রাথমিক আবেদন গ্রহণ শুরু হবে। আগ্রহী শিক্ষার্থীরা আগামী ১৫ নভেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রাথমিক আবেদনের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা।

গত রোববার (১১ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. ফকির রফিকুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগ্রহী প্রার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের (www.nu.ac.bd/admissions) মাধ্যমে অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফি সংশ্লিষ্ট কলেজে ১৬ নভেম্বরের মধ্যে জমা দিতে হবে। কলেজ কর্তৃপক্ষ ১৮ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন নিশ্চয়ন করবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) পরীক্ষায় সনাতন পদ্ধতিতে ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর অথবা গ্রেডিং ও ক্রেডিট পদ্ধতিতে ন্যূনতম সিজিপিএ ২.২৫ প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। তবে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) পরীক্ষার পরিবর্তে পাশ ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীরা এ কার্যক্রমে আবেদন করতে পারবেন না।

এ ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রিলিমিনারি টু মাস্টার্স (নিয়মিত) অথবা মাস্টার্স প্রথম পর্ব (নিয়মিত) পরীক্ষায় ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর বা জিপিএ ২.২৫ এবং সংশ্লিষ্ট তিন বছর মেয়াদি স্নাতক (পাশ) নিয়মিত পরীক্ষায় ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর বা সিজিপিএ ২.২৫ প্রাপ্ত শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।

প্রিলিমিনারি টু মাস্টার্স (প্রাইভেট) বা মাস্টার্স প্রথম পর্ব (প্রাইভেট) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন না। আবেদনকারীকে সংশ্লিষ্ট বিষয়ে পূর্বে অধ্যয়ন ও উত্তীর্ণ হতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স (নিয়মিত বা প্রাইভেট) পরীক্ষায় উত্তীর্ণ অথবা অন্য কোনো প্রোগ্রামে বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীরা এ ভর্তি কার্যক্রমে আবেদন করতে পারবেন না। দ্বৈত ভর্তি হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর উভয় ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।

প্রাথমিক আবেদন ফি ১ হাজার টাকা। এর মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ ৮৫০ টাকা এবং সংশ্লিষ্ট কলেজের অংশ ১৫০ টাকা। নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি কলেজে এ ফি জমা দেওয়া যাবে।

আবেদন ফরম পূরণের সময় স্নাতক (সম্মান), স্নাতক (পাশ), প্রিলিমিনারি টু মাস্টার্স বা মাস্টার্স প্রথম পর্ব পরীক্ষার প্রয়োজনীয় রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, পাশের সাল, ব্যক্তিগত মোবাইল নম্বর ও ই-মেইল ঠিকানা সঠিকভাবে দিতে হবে। পাশাপাশি আবেদনকারীর সাম্প্রতিক পাসপোর্ট আকারের রঙিন ছবি স্ক্যান করে আপলোড করতে হবে।

ছবির মাপ হবে ১২০×১৫০ পিক্সেল, ফাইলের ধরন JPG এবং সর্বোচ্চ আকার ৫০ কিলোবাইট। আবেদন ফরম পূরণের পর সেটি ডাউনলোড করে প্রিন্ট নিতে হবে। নির্ধারিত স্থানে তারিখসহ স্বাক্ষর করে স্নাতক পর্যায়ের নম্বরপত্র, রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত কপি, দ্বৈত ভর্তি-সংক্রান্ত অঙ্গীকারনামা এবং আবেদন ফিসহ সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে।

আবেদনকারীদের স্নাতক পর্যায়ের ফলাফলের ভিত্তিতে কলেজভিত্তিক ও বিষয়ভিত্তিক মেধাতালিকা তৈরি করা হবে। মেধাক্রম একই হলে কম বয়সি প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। ভর্তি কার্যক্রম প্রথম মেধাতালিকা, কোটা ও রিলিজ স্লিপের মাধ্যমে পর্যায়ক্রমে সম্পন্ন হবে।

আবেদনকারীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের Applicant Login অপশন, সংশ্লিষ্ট কলেজ অথবা মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে মেধাতালিকার ফল জানতে পারবেন। এসএমএসের মাধ্যমে ফল জানতে ‘nu athn roll no’ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামী ১০ ডিসেম্বর থেকে। ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের Prospectus ও Important Notice অপশনে পাওয়া যাবে।

  • Related Posts

    আজকের মুদ্রা বিনিময় হার

    বিশ্বের অনেক দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য দিনদিন বাড়ছে। এই বাণিজ্য চালিয়ে যেতে মুদ্রা বিনিময়ের পরিমাণও বাড়ছে। লেনদেনের সুবিধার্থে বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার আজ বুধবার বিনিময় হার: বৈদেশিক মুদ্রা …

    টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৯ ইউনিট

    গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানায় লাগা আগুন দুই ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করছে। পাশাপাশি গাজীপুর সিটি করপোরেশন ও সেনাবাহিনীর দমকলকর্মীরাও আগুন নেভানোর কাজে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    আজকের মুদ্রা বিনিময় হার

    আজকের মুদ্রা বিনিময় হার

    আজ মাস্টার্সের ভর্তির আবেদন শুরু

    আজ মাস্টার্সের ভর্তির আবেদন শুরু

    টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৯ ইউনিট

    টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৯ ইউনিট

    বাগদান ভাঙার ঘোষণা দেওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই ফের একসঙ্গে পৃথ্বী শ-আকৃতি

    বাগদান ভাঙার ঘোষণা দেওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই ফের একসঙ্গে পৃথ্বী শ-আকৃতি

    বেতন বৃদ্ধির দাবিতে তৃতীয় দিনেও উত্তরায় বিক্ষোভ মিছিল

    বেতন বৃদ্ধির দাবিতে তৃতীয় দিনেও উত্তরায় বিক্ষোভ মিছিল

    মোবাইল ফোন চার্জে লাগিয়ে গেম খেলার সময় মোবাইল বিস্ফোরণে আহত ২

    মোবাইল ফোন চার্জে লাগিয়ে গেম  খেলার সময় মোবাইল বিস্ফোরণে আহত ২