আজ রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না

গ্যাস পাইপলাইনের জরুরি মেরামতকাজের জন্য রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় শনিবার (২৬ সেপ্টেম্বর) টানা ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপলাইনের জরুরি মেরামতকাজের জন্য শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা সারুলিয়া, পূর্ব বক্সনগর, হাজি নগর, বড়ভাঙ্গা, কোনাপাড়া, ডেমরা স্টাফ কোয়ার্টার, আমুলিয়া, রানীমহল, নিমাই কাসারি, রসূলনগর, সুকুসি ও কাঁচপুর ব্রিজের পূর্ব পাশ থেকে সুলতানা কামাল ব্রিজ পর্যন্ত এলাকা, শনির আখড়া, মাতুয়াইল, পোস্তগোলা, জুরাইন, হাজী খোরশেদ আলী সড়ক, জিয়া সরণি, ধনিয়া, পাটের বাগ, জাপানি বাজার, খুদের বাজার, ধোলাইপার মোড়, মাদ্রাসা রোড, পাইপ রোড, কাজলার মোড়, মীরের বাগিচা ও বাঘমারা এলাকায় বিদ্যমান সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস।

  • Related Posts

    আজকের স্বর্ণের দাম

    তেজাবি স্বর্ণের মূল্য বেড়ে যাওয়ায় দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৬৯১ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ…

    অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে

    কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে। এখন থেকে মামলাটির তদন্ত করবেন…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    আজ রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না

    আজ রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না

    আজকের স্বর্ণের দাম

    আজকের স্বর্ণের দাম

    অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে

    অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে

    দুপুরের খাবারের পর ঘুমঘুম ভাব ও ক্লন্তি দূর করতে করণীয়

    দুপুরের খাবারের পর ঘুমঘুম ভাব ও ক্লন্তি দূর করতে করণীয়

    আজ শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    আজ শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    আজ সারা দেশের তিন অঞ্চলে ঝড় হতে পারে

    আজ সারা দেশের তিন অঞ্চলে ঝড় হতে পারে