আজ সারা দেশে স্বর্ণের দোকান বন্ধ থাকবে

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ ১৯ অক্টোবর সারা দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। অষ্টমী ও কুমারী পূজা উপলক্ষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) বাজুসের সভাপতি এনামুল হক খানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শারদীয় দুর্গোৎসবের অষ্টমী পূজার দিন দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।

এ সিদ্ধান্ত বাস্তবায়নে আজ সারা দেশের জুয়েলারি প্রতিষ্ঠানের মালিক ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রতিষ্ঠান বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে বাজুস। একই সঙ্গে এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করেছে সংগঠনটি।

  • Related Posts

    লালনের মাজারে শপিং ব্যাগে মিলল টাইম বোমাসদৃশ ডিভাইস

    কুষ্টিয়ার কুমারখালীর বাউল সম্রাট লালন শাহের মাজারের প্রবেশপথের পাশ থেকে টাইম বোমাসদৃশ একটি সন্দেহজনক ডিভাইস উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৮ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে মাজারের প্রবেশপথের ডান পাশে একটি…

    ‘সালমান খানের সঙ্গে যারা কাজ করবে, আমরা তাদের মেরে ফেলব’

    মুম্বাইয়ের জুহু এলাকায় রোববার সন্ধ্যায় বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার গাড়িচালক ও এক অটোরিকশাচালক আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনার পরপরই একটি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    লালনের মাজারে শপিং ব্যাগে মিলল টাইম বোমাসদৃশ ডিভাইস

    লালনের মাজারে শপিং ব্যাগে মিলল টাইম বোমাসদৃশ ডিভাইস

    ‘সালমান খানের সঙ্গে যারা কাজ করবে, আমরা তাদের মেরে ফেলব’

    ‘সালমান খানের সঙ্গে যারা কাজ করবে, আমরা তাদের মেরে ফেলব’

    কানাডায় সেনাঘাঁটিতে আগুন, নিহত ৪

    কানাডায় সেনাঘাঁটিতে আগুন, নিহত ৪

    অগ্নিকাণ্ডের ঝুঁকি এড়াতে ফায়ার সার্ভিসের ১৩ নির্দেশনা

    অগ্নিকাণ্ডের ঝুঁকি এড়াতে ফায়ার সার্ভিসের ১৩ নির্দেশনা

    সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

    সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

    আজকের নামাজের সময়সূচি

    আজকের নামাজের সময়সূচি