আবারও বিগ ব্যাশ মাতাবেন রিশাদ

রিশাদ হোসেনকে আবারও দলে নিয়েছে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি দল হোবার্ট হ্যারিকেনস। বিগ ব্যাশ লিগের আসন্ন ১৬তম আসরেও হ্যারিকেনসের হয়ে খেলবেন বাংলাদেশের এই স্পিনার। গত মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সের পর এবারও রিশাদের ওপর আস্থা রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে রিশাদকে দলে ফেরানোর বিষয়টি নিশ্চিত করে হোবার্ট হারিকেনস।

আসন্ন মৌসুমে অস্ট্রেলিয়ার অভিজ্ঞ লেগ স্পিনার অ্যাডাম জাম্পার সঙ্গে একই দলে খেলবেন তিনি। মেলবোর্ন রেনেগেডস ছেড়ে হোবার্টে যোগ দিয়েছেন জাম্পা। ফলে দুই লেগ স্পিনারের সমন্বয়ে নিজেদের বোলিং আক্রমণ আরও শক্তিশালী করার সুযোগ পাচ্ছে দলটি।
গত মৌসুমে বিগ ব্যাশে অভিষেকেই নিজের সামর্থ্যের প্রমাণ দেন রিশাদ। হোবার্ট হারিকেনসের হয়ে ১২ ম্যাচে ১৫ উইকেট শিকার করেন। দলের হয়ে সর্বোচ্চ উইকেট নেওয়ার পাশাপাশি পুরো টুর্নামেন্টে স্পিনারদের মধ্যে অন্যতম সফল ছিলেন এই বাংলাদেশি।
হোবার্ট হারিকেনসের হাই পারফরম্যান্স বিভাগের মহাব্যবস্থাপক স্যালিয়ান বিমস জানিয়েছেন, গত মৌসুমে হোবার্টে খেলার অভিজ্ঞতা রিশাদের ভালো লেগেছিল এবং তিনি আবারও ফিরতে আগ্রহী ছিলেন। তার এই আগ্রহকে গুরুত্ব দিয়েই চুক্তির বিষয়ে এগিয়েছে দলটি।

আগামী ১২ ডিসেম্বর শুরু হবে বিগ ব্যাশ লিগের ১৬তম আসর। ১৭ ডিসেম্বর ব্রিসবেন হিটের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে হোবার্ট হারিকেনস। আসন্ন মৌসুমে প্রথম আটটি ম্যাচে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন রিশাদ।

  • Related Posts

    দুর্গাপূজায় ৬১৫ মন্দির-মণ্ডপে নিরাপত্তা দেবে কোস্ট গার্ড, মোতায়েন ৩৪০০ সদস্য

    বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্গাপূজা উপলক্ষে ধর্মীয় উপাসনালয় ও পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত…

    অনির্দিষ্টকালের জন্য উত্তরার ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

    শ্রমিকদের ধর্মঘট ও কর্মস্থলে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টির অভিযোগে রাজধানীর উত্তরায় পাঁচটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জারি করা নোটিশে বাংলাদেশ শ্রম আইন-২০০৬-এর ১৩(১) ধারা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    দুর্গাপূজায় ৬১৫ মন্দির-মণ্ডপে নিরাপত্তা দেবে কোস্ট গার্ড, মোতায়েন ৩৪০০ সদস্য

    দুর্গাপূজায় ৬১৫ মন্দির-মণ্ডপে নিরাপত্তা দেবে কোস্ট গার্ড, মোতায়েন ৩৪০০ সদস্য

    অনির্দিষ্টকালের জন্য উত্তরার ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

    অনির্দিষ্টকালের জন্য উত্তরার ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

    সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু

    সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে  আরও ১০ জনের মৃত্যু

    বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের সূচি

    বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের সূচি

    স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ক্ষমা চাইলেন আলভী

    স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ক্ষমা চাইলেন আলভী

    লেবুভর্তি বস্তায় মিলল ৩ কোটি টাকার ইয়াবা

    লেবুভর্তি বস্তায় মিলল ৩ কোটি টাকার ইয়াবা