আরিয়ানের ‘ব্যাডস অব বলিউড ২’ নিয়ে জল্পনা তুঙ্গে, প্রস্তুত শাহরুখ

প্রথম কাজেই সিনেমাপ্রেমী দর্শকদের মুগ্ধ করেছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। তার পরিচালিত ‘দ্য ব্যাডস অব বলিউড’ মুক্তির পর সাড়া ফেলেছিল। ২০২৫ সালে এ সিরিজের হাত ধরেই পরিচালনায় আত্মপ্রকাশ করেন তিনি। সেই সিনেমা সাফল্যের পর শুরু হয়েছে এর সিক্যুয়েল নিয়ে জল্পনা-কল্পনা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ নিয়ে কথা বলেছেন এ সিনেমার লেখক ও চিত্রনাট্যকার বিলাল সিদ্দিকী।
‘দ্য ব্যাডস অব বলিউড’ হিন্দি ছবির চাকচিক্য, অন্দরমহলের টানাপোড়েন এবং বলিউডের নানা চেনা ছবিকে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে তুলে ধরেছিল এ সিরিজ। এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে ছিলেন লক্ষ্মণ, ববি দেওল, রাঘব জুয়াল। এর পাশাপাশি ক্যামিও হিসেবে একাধিক তারকার উপস্থিতিও নজর কেড়েছিল। মুক্তির পর থেকেই সিরিজটি নিয়ে বিস্তর আলোচনা হয়। সেই সাফল্যের পর স্বাভাবিকভাবেই উঠছে দ্বিতীয় সিজনের প্রশ্ন।

এবার সেই জল্পনাতেই খানিকটা সিলমোহর দিলেন সিরিজের অন্যতম লেখক বিলাল সিদ্দিকী। সম্প্রতি ‘আওয়ারাপন ২’ সিনেমার সাফল্য উপভোগ করার মধ্যেই এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘দ্য ব্যাডস অব বলিউড’ সিনেমাটির দ্বিতীয় সিজন নিয়ে নেটফ্লিক্স ও শাহরুখ খানের প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেনমেন্টের মধ্যে কথাবার্তা চলছে।

বিলাল সিদ্দিকী বলেন, আমিও আশা করছি, রেড চিলিজ ও নেটফ্লিক্স কাজ এগিয়ে নেবে। আগে কিছু বিষয় নিয়ে ওদের আলোচনা করতে হবে। অনেকেই জানেন, বিষয়টি কীভাবে এগোয়। আমিও আশা করছি, ভালো কিছু হবে, এটা খুবই উত্তেজনাপূর্ণ ব্যাপার। প্রথম সিজনে আমরা দারুণ কিছু করতে পেরেছিলাম। আবার কাজ করার সুযোগ পেলে আমরা খুশি হব।

আরিয়ানের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গেও কথা বলেন বিলাল সিদ্দিকী। প্রথম সিজনে আরিয়ান খানের সঙ্গে বিলাল ও মানব চৌহান যৌথভাবে চিত্রনাট্য লিখেছিলেন। এ চিত্রনাট্যকার বলেন, তিনজনের চলচ্চিত্রে পছন্দ-অপছন্দ এবং রসবোধে মিল থাকাটাই এই কাজকে সহজ করেছিল। অনেক দিনের বন্ধুত্ব এবং গল্প বলার ধরন নিয়ে বছরের পর বছর আলোচনাও কাজে এসেছিল।

বিলাল বলেন, আরিয়ানের মাথা খুব পরিষ্কার। চারপাশে কী হচ্ছে, সে বিষয়ে ও ভীষণ সচেতন। ওর রসবোধও দারুণ। আমার সঙ্গে ওর রসবোধের জায়গাটা মিলে যায়। গল্পটা কীভাবে বলতে চেয়েছিলাম, সেই জায়গাতেও আমাদের মিল ছিল। কোনো বিষয় নিয়েই আমাদের মধ্যে কখনো মতবিরোধ হয়নি। আমার মনে হয়, সেই সুস্থ সম্পর্কের ছাপ পর্দাতেও দেখা গেছে।

  • Related Posts

    ফরজ ইবাদত নামাজ

    নামাজ একটি ফরজ ইবাদত। একে প্রধান ইবাদত বললেও অত্যুক্তি হবে না। ইসলাম পাঁচটি ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। এর দ্বিতীয় গুরুত্বপূর্ণ ভিত্তি হলো নামাজ। ইমানের পরই যার অবস্থান। কেয়ামতের দিন আল্লাহ বান্দার…

    ঠান্ডা লাগলে হঠাৎ কণ্ঠস্বর কেন বদলে যায় ?

    সকালে ঘুম থেকে উঠে কথা বলতে গিয়ে মনে হয়, আমার গলার স্বর স্বাভাবিক না। আওয়াজ যেন হারিয়ে গেছে। এটা শুধু আমার না, এরকম কণ্ঠস্বর অনেকেরই হয়। কারও হয়ে যায় কর্কশ,…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    শীতে বাড়তে পারে কিডনির ঝুঁকি,মেনে চলুন নিয়ম

    শীতে বাড়তে পারে কিডনির ঝুঁকি,মেনে চলুন নিয়ম

    ফরজ ইবাদত নামাজ

    ফরজ ইবাদত নামাজ

    ঠান্ডা লাগলে হঠাৎ কণ্ঠস্বর কেন বদলে যায় ?

    ঠান্ডা লাগলে হঠাৎ কণ্ঠস্বর কেন বদলে যায় ?

    শ্রমিক আন্দোলনে ৮০ কারখানায় ছুটি ঘোষণা

    শ্রমিক আন্দোলনে ৮০ কারখানায় ছুটি ঘোষণা

    অক্টোবরে রেমিট্যান্স এলো ২৮৭ কোটি ডলার

    অক্টোবরে রেমিট্যান্স এলো ২৮৭ কোটি ডলার

    ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

    ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর