একাদশে ভর্তি আবেদনের ফল প্রকাশ কাল

একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ফল আগামীকাল (১৬ সেপ্টেম্বর) রাত ৮টায় প্রকাশ করা হবে। আজ মঙ্গলবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে, গত রবিবার ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তির শিক্ষার্থীদের আবেদন গ্রহণ শেষ হয়েছে। এখন নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশের অপেক্ষা।

বোর্ড সূত্র জানায়, একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন গত ১৩ সেপ্টেম্বর রবিবার রাত ৮টায় শেষ হয়েছে। এবার একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করেছে ৯ লাখ ৯৫ হাজার ২৩৪ জন শিক্ষার্থী।

আবেদন করা শিক্ষার্থীদের মধ্য থেকে যারা বিভিন্ন কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছে, তাদের ফল বুধবার রাত ৮টায় প্রকাশ করা হবে। একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি আবেদন শুরু হয় গত ২ সেপ্টেম্বর। ভর্তি নির্দেশিকা অনুসরণ করে একজন শিক্ষার্থী সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানে আবেদনের সুযোগ পেয়েছে।
ফল প্রকাশের পর নির্বাচিত শিক্ষার্থীরা ভর্তি নিশ্চয়নের জন্য ১৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত সময় পাবে।

নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চয়ন না করলে নির্বাচন ও আবেদন বাতিল হবে। শিক্ষার্থীদের পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১৯ সেপ্টেম্বর রাত ৮টায়। ছাত্র-ছাত্রীদের ভর্তি কার্যক্রম চলবে আগামী ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর আগামী ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।

  • Related Posts

    ভারত থেকে আমদানিকৃত গুজরাটি ইলিশের বিশেষত্ব

    ভারতের গুজরাট থেকে ইলিশ মাছ আসছে বাংলাদেশে। আবার যে ভারতীয় ব্যবসায়ীরা এই ইলিশ পাঠাচ্ছেন, তারাই এখন বাংলাদেশ থেকে পদ্মা-মেঘনার ইলিশ নেওয়ার অনুমতি চাইছেন। দুই দেশের বাজারে ভিন্ন ধরনের চাহিদার কারণে…

    মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র

    মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা প্রথমবারের মতো প্রকাশ্যে স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন এয়ার ফোর্সের সচিব ট্রয় মেইঙ্ক মেরিল্যান্ডের ন্যাশনাল হারবারে আয়োজিত বার্ষিক এয়ার, স্পেস অ্যান্ড সাইবার কনফারেন্সে এ তথ্য জানান। মার্কিন…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ভারত থেকে আমদানিকৃত গুজরাটি ইলিশের বিশেষত্ব

    ভারত থেকে আমদানিকৃত গুজরাটি ইলিশের বিশেষত্ব

    মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র

    মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র

    বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

    বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

    একাদশে ভর্তি আবেদনের ফল প্রকাশ কাল

    একাদশে ভর্তি আবেদনের ফল প্রকাশ কাল

    ভ্যাপসা গরমের মধ্যে বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

    ভ্যাপসা গরমের মধ্যে বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

    বিসমিল্লাহর অনন্য সাতটি উপকারিতা

    বিসমিল্লাহর অনন্য সাতটি উপকারিতা