গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুর সিটি করপোরেশনের ডেগেরচালার ফকির মার্কেট এলাকায় একটি পোশাক কারখানা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে। এছাড়া আগুনে কারখানার ভেতরে আটকে পড়া ৭০ জনকে শ্রমিককে উদ্ধার করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) দুপুর তিনটার দিকে আগুনের এ ঘটনা ঘটে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী জানান, দুপুরে সিটি করপোরেশনের গাছা থানার ডেগেরচালার ফকির মার্কেট এলাকায় অবস্থিত পোশাক কারখানাটির তৃতীয় তলায় আগুন লাগে। পরে কারখানা কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে প্রথমে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট যোগ দেয়। আগুনের পরিমাণ বাড়তে থাকায় পরে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের একটি, গাজীপুর ফায়ার সার্ভিসের ৩টি ও রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তিনি আরো জানান, আগুন নেভানোর পাশাপাশি ৭ তলা ভবনের ছাদে আটকা পড়া প্রায় ৭০ জনকে উদ্ধার করা হয়েছে। ছাদে আটকা পড়া শ্রমিকসহ অন্যান্য লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে গেলেও কেউ হতাহত হয়নি। তবে আগুন লাগার কারণ ও প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত ছাড়া বলা যাচ্ছে না।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কারখানার আশেপাশে পুকুর বা পানির তেমন কোন উৎস না থাকায় আগুন নেভাতে ফায়ার সার্ভিস কর্মীদের বেগ পেতে হয়।

  • Related Posts

    ইলিশের দামে বিক্রি হচ্ছে যেসব মাছ, কীভাবে চিনবেন

    দেশের রুপালি ইলিশ স্বাদে-সুগন্ধে অনন্য। তাই চড়া দামেও ইলিশ কিনতে দ্বিধা করেন না ভোজনরসিক বাঙালি। আর এই সুযোগকে কাজে লাগাচ্ছে একটি চক্র। বিদেশ থেকে আমদানি করা ইলিশের মতো দেখতে সার্ডিন,…

    সৌদির আরামকো তেল স্থাপনায় আগুন

    সৌদি আরবের রাজধানী রিয়াদের কাছে হঠাৎ কালো ধোঁয়া আর বিশাল আগুনের কুণ্ডলী দেখা গেছে। শনিবার রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি স্থাপনার আশপাশে এই ঘটনা ঘটে। সংবাদ সংস্থা রয়টার্সকে এক প্রত্যক্ষদর্শী…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ইলিশের দামে বিক্রি হচ্ছে যেসব মাছ, কীভাবে চিনবেন

    ইলিশের দামে বিক্রি হচ্ছে যেসব মাছ, কীভাবে চিনবেন

    সৌদির আরামকো তেল স্থাপনায় আগুন

    সৌদির আরামকো তেল স্থাপনায় আগুন

    গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

    গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

    মহাকাশ থেকে ছায়াপথ ও পৃথিবীর ভিডিও শেয়ার করলেন নভোচারী

    মহাকাশ থেকে ছায়াপথ ও পৃথিবীর ভিডিও শেয়ার করলেন নভোচারী

    হাম উপসর্গে আরও ৮ মৃত্যু

    হাম উপসর্গে আরও ৮ মৃত্যু

    ভিটামিন সি কি রক্তের ক্যানসারের ঝুঁকি কমাতে পারে?

    ভিটামিন সি কি রক্তের ক্যানসারের ঝুঁকি কমাতে পারে?