গ্যাস সরবরাহ বন্ধ নয়, হ্রাস পাবে জানালো পেট্রোবাংলা

আগামী চার দিন দেশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)।

মঙ্গলবার পেট্রোবাংলার জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আগামী চার দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে এমন দাবি করে কোনো কোনো সংবাদমাধ্যমের ফটোকার্ড তৈরি করে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়াচ্ছে। এর মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে, যা পেট্রোবাংলা কর্তৃপক্ষের নজরে এসেছে।

প্রকৃত পরিস্থিতি তুলে ধরে পেট্রোবাংলা জানায়, কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত দু’টি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনালের একটি, সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজ চলছে। এ কারণে টার্মিনালটির গ্যাস পুনরায় গ্যাসে রূপান্তর করে সরবরাহের (রিগ্যাসিফিকেশন) কার্যক্রম বন্ধ থাকবে।

এর ফলে বর্তমানে দৈনিক ২ হাজার ৫৭০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমে আগামী চার দিন ২ হাজার ২৫০ মিলিয়ন ঘনফুটে নেমে আসতে পারে। অর্থাৎ, এ সময়ে দৈনিক গ্যাস সরবরাহ প্রায় ৩২০ মিলিয়ন ঘনফুট কমতে পারে।

পেট্রোবাংলার ভাষ্য, সরবরাহ কমে গেলেও গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হবে না। তবে সরবরাহের পরিমাণ কমে যাওয়ায় কোনো কোনো এলাকায় সাময়িকভাবে গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে।

এ পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য ও গুজবে কান না দিতে সর্বসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছে পেট্রোবাংলা।

  • Related Posts

    শীতের আগমনী বার্তা, ৬ শৈত্যপ্রবাহের আভাস

    আগামী ডিসেম্বর ও জানুয়ারি মাসে দেশের ওপর দিয়ে ছয়টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে দুই থেকে তিনটি তীব্র আকার ধারণ করতে পারে। বুধবার (৪ নভেম্বর) আবহাওয়া অধিদফতরের এক পূর্বাভাস…

    যশোরে ট্রেন ও বাস দুর্ঘটনায় নিহত ৩

    যশোরের অভয়নগর ও ঝিকরগাছায় বুধবার পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। অভয়নগরে বাসের সঙ্গে সংঘর্ষে ভ্যানচালকসহ দু’জন এবং ঝিকরগাছায় ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যানের চালক মারা যান। পুলিশ ও স্থানীয়রা জানান,…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    শীতের আগমনী বার্তা, ৬ শৈত্যপ্রবাহের আভাস

    শীতের আগমনী বার্তা, ৬ শৈত্যপ্রবাহের আভাস

    যশোরে ট্রেন ও বাস দুর্ঘটনায় নিহত ৩

    যশোরে ট্রেন ও বাস দুর্ঘটনায় নিহত ৩

    ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, সবচেয়ে বেশি রোগী ঢাকা বিভাগে

    ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, সবচেয়ে বেশি রোগী ঢাকা বিভাগে

    বিষমুক্ত সবজি চাষে নেত্রকোনার নারীরা এগিয়ে

    বিষমুক্ত সবজি চাষে নেত্রকোনার নারীরা এগিয়ে

    পৃথিবীর দিকে ধেয়ে আসছে নাসার মহাকাশযান, প্রাণহানির ঝুঁকি কতটা?

    পৃথিবীর দিকে ধেয়ে আসছে নাসার মহাকাশযান, প্রাণহানির ঝুঁকি কতটা?

    পাল্টাপাল্টি অবরোধে অচল সাজেক, দুর্ভোগ চরমে

    পাল্টাপাল্টি অবরোধে অচল সাজেক, দুর্ভোগ চরমে