চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে ৯২টি ককটেল ও গানপাউডার উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার একটি আমবাগান থেকে ৯২টি ককটেল, ১১ কেজি ৮০০ গ্রাম গানপাউডার, দুটি হাসুয়া ও বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

শুক্রবার রাত ২টার দিকে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের পূর্ব টিকরা গ্রামের একটি আমবাগান থেকে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়। দুপুর ১২টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এসআরবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এসআরবির সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-৫, রাজশাহীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সহায়তায় অভিযান চালায়। এ সময় আমবাগান থেকে সাদা রঙের গানপাউডার, দুটি হাসুয়া ও বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জামসহ ককটেলগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনাস্থলের আশপাশে সন্দেহভাজন কাউকে পাওয়া যায়নি।

এসআরবি ধারণা করছে, দেশের বিভিন্ন স্থানে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা এসব বিস্ফোরক সেখানে মজুত করে রেখেছিল। উদ্ধার করা আলামত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মহারাজপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  ওদুদ মহরিল ও জালাল মেম্বারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জেরে গত ২ অক্টোবর দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পালানোর সময় নিজেদের কাছে থাকা দুটি হাতবোমার বিস্ফোরণে ওদুদ মহরিলের দুই সমর্থক গুরুতর আহত হন। সেদিন ঘটনাস্থল থেকে ১১টি তাজা ককটেল উদ্ধার করে পুলিশ।

এরপর গত ১১ অক্টোবর মহারাজপুরের মুন্সিটোলা এলাকা থেকে পুলিশ ও এসআরবি আরও ১৭টি তাজা ককটেল উদ্ধার করে। স্থানীয়দের অভিযোগ, এলাকায় আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে বড় ধরনের নাশকতার পরিকল্পনার অংশ হিসেবে পূর্ব টিকরার আমবাগানে ককটেলগুলো তৈরি করা হচ্ছিল। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কারও বক্তব্য পাওয়া যায়নি।

  • Related Posts

    ঘুমের আগের সময় হোক সুন্নাহময়

    ঘুমের আগের সময়টুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিনের কর্মব্যস্ততা ও প্রতিকূলতা অনেক সময় হৃদয়কে উদাসীন ও আল্লাহবিমুখ করে তোলে। তাই ঘুমানোর আগের এ সময়টুকু হৃদয়কে আল্লাহমুখী করার অন্যতম শ্রেষ্ঠ সময়। আর দিনের…

    মাথায় চোট পেয়ে হাসপাতালে এমিলিয়ানো মার্তিনেজ

    ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে এভারটনের বিপক্ষে জয় পেয়েছে চেলসি। শনিবার (১৭ অক্টোবর) প্রতিপক্ষের মাঠে ২-০ গোলে জিতেছে লন্ডনের ক্লাবটি। তবে জয়ের আনন্দের মধ্যেও দুশ্চিন্তা তৈরি হয়েছে দলের আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ঘুমের আগের সময় হোক সুন্নাহময়

    ঘুমের আগের সময় হোক সুন্নাহময়

    মাথায় চোট পেয়ে হাসপাতালে এমিলিয়ানো মার্তিনেজ

    মাথায় চোট পেয়ে হাসপাতালে এমিলিয়ানো মার্তিনেজ

    সৌদি আরব আরও ৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল

    সৌদি আরব আরও ৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল

    মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশের মুকুট জিতলেন যারা

    মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশের মুকুট জিতলেন যারা

    হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা ইরানের

    হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা ইরানের

    উত্তরায় পোশাক শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ, ২০ পুলিশসহ আহত ৫০

    উত্তরায় পোশাক শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ, ২০ পুলিশসহ আহত ৫০