চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয়ে প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা স্থগিত

চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২৭ সালের এসএসসি নির্বাচনি (টেস্ট) পরীক্ষার বাংলা প্রথমপত্রের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় সোমবার (২৬ অক্টোবর) নির্ধারিত বাংলা পরীক্ষা স্থগিত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

অভিযোগ উঠেছে, জেলা প্রশাসক কার্যালয়ের সামনের একটি ফটোকপির দোকান থেকে ১ হাজার ৫০০ টাকার বিনিময়ে প্রশ্নপত্রটি বিক্রি করা হয়েছে। তবে এ ঘটনার সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সত্যতা উদ্ঘাটনে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ.বি.এম. খালিদ হোসেন সিদ্দিকীকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত রবিবার রাতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের একটি দোকান থেকে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হওয়ার পর সোমবার সকালে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয় বিদ্যালয় কর্তৃপক্ষ। খবর পেয়ে সহকারী কমিশনার মির্জা শহিদুল ইসলাম ওই দোকানে অভিযান চালান।

এদিকে, ঘটনার খবর পেয়ে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও বিদ্যালয়ের সভাপতি লুৎফুন নাহার বিদ্যালয়টি পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে তিনি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে আলোচনা সভা করে পরীক্ষা কমিটির সব সদস্যকে শোকজ করার নির্দেশ দিয়েছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল করিম জানান, স্থগিত হওয়া বাংলা পরীক্ষাটি আগামী শনিবার অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, ‘ঘটনার সঙ্গে কোনো শিক্ষক জড়িত থাকলে তাঁর বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, ‘প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিন সদস্যের তদন্ত কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।’

 

  • Related Posts

    মানসিক চাপ ও হতাশা থেকে মুক্তির ৫ দিকনির্দেশনা ও আমল

    আধুনিক জীবনের ব্যস্ততা, অর্থ উপার্জনের প্রতিযোগিতা, পারিবারিক টানাপোড়েন, ব্যর্থতা এবং অনিশ্চিত ভবিষ্যৎ—সব মিলিয়ে অনেক মানুষ প্রতিনিয়ত মানসিক চাপ, দুশ্চিন্তা আর হতাশার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। কখনো ভবিষ্যতের ভয়, কখনো অতীতের…

    ই-টিন থাকলেও আয় নেই, ঘরে বসে অনলাইনে ‘জিরো রিটার্ন’ দাখিল করবেন যেভাবে

    টিন সার্টিফিকেট থাকলেই আয়কর রিটার্ন দাখিলের প্রয়োজন হতে পারে। তবে রিটার্ন দাখিল করা আর আয়কর পরিশোধ করা এক বিষয় নয়। আয় করমুক্ত সীমার মধ্যে থাকলে রিটার্ন দাখিল করেও করের পরিমাণ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    মানসিক চাপ ও হতাশা থেকে মুক্তির ৫ দিকনির্দেশনা ও আমল

    মানসিক চাপ ও হতাশা থেকে মুক্তির ৫ দিকনির্দেশনা ও আমল

    ই-টিন থাকলেও আয় নেই, ঘরে বসে অনলাইনে ‘জিরো রিটার্ন’ দাখিল করবেন যেভাবে

    ই-টিন থাকলেও আয় নেই, ঘরে বসে অনলাইনে ‘জিরো রিটার্ন’ দাখিল করবেন যেভাবে

    ঢাকায় তিন দিনব্যাপী পর্যটন মেলা, অংশ নেবে ২০টির বেশি দেশ

    ঢাকায় তিন দিনব্যাপী পর্যটন মেলা, অংশ নেবে ২০টির বেশি দেশ

    সৌদির আভা বিমানবন্দরে ড্রোন হামলার দাবি হুতিদের

    সৌদির আভা বিমানবন্দরে ড্রোন হামলার দাবি হুতিদের

    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

    তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত বঙ্গোপসাগরে সৃষ্ট ‘অর্ণব’, ভারতে ভারি বৃষ্টিপাত

    তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত বঙ্গোপসাগরে সৃষ্ট ‘অর্ণব’, ভারতে ভারি বৃষ্টিপাত